Wednesday, April 8, 2026

লকডাউন কি ফের বাড়বে? আজ সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের মত জানবেন প্রধানমন্ত্রী

Date:

Share post:

করোনা সংক্রমণের পরিস্থিতিকে আরও বাগে আনতে এখনই লকডাউন তোলার পক্ষপাতী নন বহু রাজ্যের মুখ্যমন্ত্রী। তেলেঙ্গানা, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, তামিলনাড়ু, দিল্লি, ওড়িশার মত রাজ্য ফের লকডাউন বাড়ানোর পক্ষপাতী। অন্ধ্র, রাজস্থানও ধাপে ধাপে লকডাউন তোলার পক্ষে। বিজেপিশাসিত অন্য রাজ্যগুলি সিদ্ধান্ত নেওয়ার দায় পুরোটাই কেন্দ্রের উপর ছেড়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও সর্বভারতীয় সংবাদমাধ্যমে করোনা রুখতে লকডাউনের পক্ষে সওয়াল করেছেন। এই পরিস্থিতিতে সোমবার ভিডিও কনফারেন্স করে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের প্রস্তাব ও মতামত শুনবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজ্যগুলির সঙ্গে আলোচনার পরই কেন্দ্র ঠিক করবে করোনা মোকাবিলায় তৃতীয়বারের জন্য ফের গোটা দেশে লকডাউন জারি হবে নাকি হটস্পটগুলি বাদ দিয়ে সীমিতভাবে অন্যত্র লকডাউন শিথিল করা হবে।

 

Related articles

ভোটার তালিকায় কোপ: বাংলাজুড়ে নাগরিকত্ব লুঠের নীল নকশা রুখতে সরব গণমঞ্চ 

গণতান্ত্রিক লড়াইয়ে হার নিশ্চিত জেনেই কি এখন ভোটার তালিকায় কারচুপি করে জিততে চাইছে বিজেপি? বুধবার কনস্টিটিউশন ক্লাবে সাংবাদিক...

বঙ্গে দ্বিতীয় দফার নির্বাচন: তারকা প্রচারক তালিকা প্রকাশ তৃণমূলের

দ্বিতীয় দফার ৪০ জন তারকা প্রচারকদের (star campaigner) নামের তালিকা প্রকাশ করল দল। চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের...

বদমেজাজি জ্ঞানেশ! বৈঠকে বাদানুবাদ, ‘অপমান’ পর্যবেক্ষককে

জনপ্রতিনিধি থেকে সরকারি আধিকারিকদের প্রতি ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের আচরণ কতটা খারাপ তা স্পষ্ট করে দিয়েছিলেন...

ভোটার তালিকা ফ্রিজ কেন, ভোট দিতে না পারলে ট্রাইবুনাল কীসের? প্রশ্ন তুলে সরব মমতা

ট্রাইব্যুনালে বিচার হওয়ার আগেই কেন ভোটার তালিকা 'ফ্রিজ'? বুধবার, শ্রীরামপুরের নির্বাচনী প্রচারে গিয়ে নির্বাচন কমিশনের (Election Commission) সিদ্ধান্ত...