Saturday, March 28, 2026

মুখ্যমন্ত্রী রাজ্যে ঢোকার অনুমতি দিলেই আটকে থাকা পড়ুয়ারা ফিরবে, বললেন অধীর চৌধুরি

Date:

Share post:

“বাংলার মুখ্যমন্ত্রী ভিন রাজ্যে আটকে থাকা পড়ুয়াদের পশ্চিমবঙ্গে প্রবেশের অনুমতি দিলেই মঙ্গলবার থেকে রাজস্থানের কোটা থেকে কলকাতা যাওয়া শুরু হতে পারে৷ সব ব্যবস্থা হয়ে গিয়েছে”৷

সোমবার দিল্লি থেকে একথা জানালেন সাংসদ তথা লোকসভায় কংগ্রেস দলনেতা অধীর চৌধুরি৷ তিনি বলেন, “মাননীয় মুখ্যমন্ত্রী শুধু একবার সরকারি ভাবে ঘোষণা করে দিন ভিন রাজ্যে আটকে থাকা ছাত্রছাত্রীদের পশ্চিমবঙ্গে প্রবেশে অনুমতি দেবেন,
এতেই হবে, বাকি সব কথা হয়ে গিয়েছে৷ বাংলার সীমানা অবধি কোটা- য় আটকে থাকা বাঙালি ছাত্রছাত্রীদের পৌঁছে দেওয়ার ব্যবস্থাও ইতিমধ্যেই হয়ে গিয়েছে৷” অধীরবাবু বলেন, “মাননীয় রেলমন্ত্রীর সাথে কথা হয়েছে৷ সংশ্লিষ্ট রাজ্য সরকারের সাথেও কথা হয়েছে৷ এখন চেষ্টা হচ্ছে ভিন রাজ্যে আটকে থাকা বাংলার অন্যান্য লোকজনকে পশ্চিমবঙ্গের সীমানা পর্যন্ত পৌঁছে দেওয়ার৷ এক্ষেত্রেও রাজ্য যদি ঢোকার অনুমতি দেয় তাহলে এরাও বাড়ি পৌঁছতে পারবে৷ এরা সকলেই প্রথম দিন থেকে কোয়ান্টাইনেই আছেন৷ সুতরাং অন্য কোনও আশঙ্কার কারন নেই”৷

একইসঙ্গে অধীর চৌধুরি জানিয়েছেন, পরিযায়ী শ্রমিক নিয়েও কথা চলছে প্রথম দিন থেকেই৷ প্রধানমন্ত্রী, রেলমন্ত্রী, সবার সঙ্গেই কথা হয়েছে৷ ফ্রি-তে যাতে ফেরানো যায়৷ রেলমন্ত্রক আপত্তি করেনি৷ আটকে থাকা শ্রমিকরাও দ্রুত রাজ্যে ফিরতে পারবে”৷

Related articles

মোদির মুখে ‘টিম ইন্ডিয়া’! মুখ্যমন্ত্রীদের জ্বালানি-বৈঠকে নেই নতুন বার্তা

সংসদ থেকে রাজ্যের প্রধানদের সঙ্গে বৈঠক। কোন পথে দেশে স্বচ্ছন্দভাবে জ্বালানির সরবরাহ, নতুন কোনও আশ্বাস শোনা গেল না...

ফের মধ্যরাতে কমিশনের কড়া নাড়া: প্রকাশিত দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা

মধ্যরাত যেন কেন্দ্রের বিজেপি সরকারের জমানায় একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। সংসদের অধিবেশন থেকে নির্বাচন কমিশনকে দিয়ে বাংলার শীর্ষ...

১২ বছরে ডবল ইঞ্জিন পূর্ব মেদিনীপুরে ক’পয়সার উন্নয়ন! কোলাঘাট থেকে প্রশ্ন অভিষেকের

রাজ্যে বিধানসভা নির্বাচন আবহে বারবার বিজেপির বহিরাগত নেতারা ডবল ইঞ্জিন সরকারের উদাহরণ দেয়। এবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে (Kolaghat)...

অ্যাডজুডিকেশনে ১১ প্রার্থী: হাই কোর্টে দ্রুত নিষ্পত্তির আর্জি তৃণমূলের

রাজ্যের অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের মধ্যে যাদের রাজনৈতিক দলগুলি প্রার্থী করতে চলেছে, তাঁদের জন্য কলকাতা হাইকোর্টে জরুরী ভিত্তিতে আবেদন...