Monday, March 23, 2026

এবার করোনা পজেটিভ নীতি আয়োগ বিল্ডিং-এর এক কর্মীর

Date:

Share post:

ভারতে করোনাভাইরাসে সংক্রমিতদের সংখ্যা প্রায় ২৯,৯৭৪। এবারে নীতি ভবনের এক কর্মী কোভিড ১৯ পজিটিভ। সেই কারণে ৪৮ ঘণ্টার জন্য সিল করে দেওয়া হয়েছে দিল্লিতে অবস্থিত নীতি আয়োগ-এর বিল্ডিং। ওই ব্যক্তির সংস্পর্শে আসা বাকি কর্মীদের পাঠানো হয়েছে কোয়ারেন্টাইনে। সূত্রের খবর, ওই ব্যক্তির সংস্পর্শে আর কারা কারা এসেছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে। এই দুদিন ধরে চলবে নীতি ভবন স্যানিটাইজেশনের কাজ।

একটি টুইট করে নীতি আয়োগের তরফ থেকে জানানো হয়েছে, ‘‘নীতি ভবনে কর্মরত এক কর্মী কোভিড-১৯ পজিটিভ হয়েছেন। সকল ৯টায় কর্তৃপক্ষকে একথা জানানো হয়েছে। নীতি আয়োগ স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী প্রয়োজনীয় প্রোটোকল অনুসরণ করবে। ভবনটি সিল করে দেওয়া হয়েছে।”

Related articles

নির্বাচনী প্রচারে জেলায় যাচ্ছেন মমতা: মঙ্গলবার জলপাইগুড়ি থেকে সফর শুরু

বিধানসভা নির্বাচনের আগে থেকেই বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি শুরু করে দিয়েছে বিজেপির দিল্লির নেতারা। তবে স্থানীয় প্রচার ও বুথভিত্তিক...

অভিষেকের জনসভায় জনজোয়ারের অপেক্ষা, দাসপুর ও পাথরপ্রতিমায় প্রস্তুতি তুঙ্গে

লোকসভা নির্বাচনের দামামা বাজতেই প্রচারে ঝড় তুলতে ময়দানে নামছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দক্ষিণ ২৪...

গাফিলতি লিফটম্যানেরই! আরজি কর লিফট বিভ্রাটে তথ্য পেশ সিপির

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে লিফট দুর্ঘটনায় অরূপ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর তদন্তে নতুন মোড়। লিফট বিভ্রাটের ঘটনায় লিফটম্যানের গাফিলতিই...

ইদের আনন্দ নিমেষে বিষাদ! কুমিল্লার রেলক্রসিংয়ে ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২

উৎসবের আবহে বড়সড় দুর্ঘটনা প্রতিবেশী দেশ বাংলাদেশে। গভীর রাতে কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের...