Friday, June 12, 2026

দেশের ৫০ জন ঋণখেলাপির ৬৮ হাজার কোটি মকুব রিজার্ভ ব্যাঙ্কের

Date:

Share post:

করোনার কোপ পড়েছে অর্থনীতিতেও। এরই মধ্যে ছিল চাঞ্চল্যকর তথ্য। আরটিআই-এর উত্তরে রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, দেশের শীর্ষ ঋণখেলাপীদের প্রায় ৬৮ হাজার কোটি টাকার ঋণ স্রেফ মকুব করে দেওয়া হয়েছে। যার মধ্যে কয়েকজনের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগে তদন্ত চলছে।

সাকেত গোখলে নামে এক ব্যক্তি দেশের শীর্ষ ৫০ জন ঋণখেলাপির নাম এবং তাঁদের বর্তমান ঋণের পরিমাণ জানতে চেয়ে একটি আরটিআই ফাইল করেন। রিজার্ভ ব্যাংক জানিয়েছে “শীর্ষ ৫০ জনে ঋণখেলাপির কাছে ৬৮ হাজার ৬০৭ কোটি টাকা পাবে ব্যাংকগুলি।” এক টুইটে সাকেত বলছেন, “৫০ জন ব্যবসায়ীর মোট ঋণখেলাপির পরিমাণ ৬৮ হাজার কোটি। বিশ্ব ব্যাংক থেকে ভারত যে টাকা করোনার জন্য ধার নিয়েছে তার ৮ গুণ। ৪৫ হাজার কোভিড টেস্টিং কিটের দামের সমান।”

প্রসঙ্গত, ঋণখেলাপিদের তালিকায় প্রথমে আছে অলংকার ব্যবসায়ী মেহুল চোকসির নাম। ৫ হাজার ৪৯২ কোটি টাকা মকুব করেছে আরবিআই। দ্বিতীয় স্থানে আরইআই আগ্রোর দুই ডিরেক্টর সঞ্জয় এবং সন্দীপ ঝুনঝুনওয়ালা। ৪ হাজার ৩১৪ কোটি টাকার ঋণ মকুব করা হয়েছে। অলংকার ব্যবসায়ী যতীন মেহেতার প্রায় ৪ হাজার ৭৬ কোটি টাকা মকুব করা হয়েছে।

 

Related articles

স্পিকারকে দেওয়া বিক্ষুব্ধ তৃণমূল সাংসদদের তালিকা প্রকাশ্যে, সই রয়েছে ১৯ জনের

নির্বাচনে পরাজয়ের পর বিধানসভায় ভাগ হয়েছে তৃণমূল কংগ্রেস (TMC), ঠিক তারপরই লোকসভাতেও একই ছবি। জল্পনার অবসান ঘটিয়ে এবার...

‘কনফেডারেশন’ তৈরির আগেই শ্যুটিং সংক্রান্ত নির্দেশিকা জারি! ভাইরাল মেইল আইডি ঘিরে ধোঁয়াশা

রাজ্যে পালাবদলের পর টালিগঞ্জে স্টুডিও পাড়ায় ফেডারেশনের (FCTWEI) ভূমিকা কার্যত অচল, বিজেপি বিধায়িকা পাপিয়া অধিকারী (Papiya Adhikari) কনফেডারেশনের...

যোগীরাজ্যে RSS প্রধানকে লক্ষ্য করে চলন্ত ট্রেনে পাথর ছোড়ার অভিযোগ!

বিজেপি শাসিত ডবল ইঞ্জিন রাজ্যে অল্পের জন্য রক্ষা পেলেন আরএসএস প্রধান মোহন ভাগবত (RSS chief Mohan Bhagwat)। উত্তরপ্রদেশে...

অভিষেককে সাড়ে পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ সিআইডির, রবিবার ফের তলব

বিধানসভায় সই জাল মামলায় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) জিজ্ঞাসাবাদ করল...