Tuesday, March 17, 2026

পরিস্থিতি স্বাভাবিক হলেই মাধ্যমিকের ফল প্রকাশ: শিক্ষামন্ত্রী

Date:

Share post:

লকডাউন উঠে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরেই প্রকাশিত হবে এ বছরের মাধ্যমিক পরীক্ষার ফল। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

করোনাভাইরাস সংক্রমণের জেরে মাঝপথে বন্ধ করে দিতে হয় উচ্চ মাধ্যমিক। এদিকে ইতিমধ্যেই সিবিএসই বোর্ড জানিয়ে দিয়েছে তাদের দশম শ্রেণীর বাকি পরীক্ষা আর হবে না। এই পরিস্থিতিতে উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষা নিয়ে উৎকণ্ঠিত হয়ে পড়েন ছাত্রছাত্রী ও অভিভাবকরা। এ বিষয়ে এদিন স্পষ্ট জানিয়েছেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, উচ্চমাধ্যমিকের বাকি তিনটি পরীক্ষা বাতিল হবে না। ১০ জুনের পরে বাকি পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করা হবে। এ ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনার পরে চূড়ান্ত নির্ঘণ্ট স্থির করা হবে।
মাধ্যমিক পরীক্ষার ফল সম্পর্কে পার্থ চট্টোপাধ্যায় জানান, মাধ্যমিকের উত্তরপত্র দেখা হয়ে গিয়েছে। নম্বর সংগ্রহ করার প্রক্রিয়া শুরু হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলেই ফল প্রকাশ করবে মধ্যশিক্ষা পর্ষদ। এ ক্ষেত্রে পরিস্থিতি অনুসারে ফল প্রকাশের তারিখ জানানো হবে।

spot_img

Related articles

অবসরপ্রাপ্ত আধিকারিকদের পুনর্নিয়োগের খতিয়ান চাইল কমিশন

অবসরের পর পুনরায় নিয়োগ পাওয়া আধিকারিকদের নিয়ে বিতর্কের আবহেই রাজ্যের কাছে বিস্তারিত তথ্য তলব করল নির্বাচন কমিশন। নবান্ন...

সংগঠনেই আস্থা: নয় জেলায় জেলা পরিষদ সভাধিপতিরাই তৃণমূলের প্রার্থী

জনসংযোগ ও মানুষের উন্নয়নের নীতিতে যেখানে আসন্ন বিধানসভা নির্বাচনে গত বিধানসভা নির্বাচনের থেকেও বেশি আসনে জয়ের পরিকল্পনা করেছে...

ভোটের দিনে পরীক্ষা স্থগিত, সিইউ-র সূচিতে বদল

প্রথম দফার ভোটের দিন পরীক্ষার সূচিতে বদল আনতে বাধ্য হল কলকাতা বিশ্ববিদ্যালয়। ২২, ২৩ ও ২৪ এপ্রিল নির্ধারিত...

নজিরবিহীন নজরদারি, দিল্লি থেকে আসা ১,১১১ পর্যবেক্ষকের তালিকায় শীর্ষে বাংলা

অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতে এবার কোমর বেঁধে নামছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্য ও একটি কেন্দ্রশাসিত...