Saturday, June 27, 2026

২৪ ঘন্টায় পাল্টে গেল টিকিয়াপাড়ার চিত্রটা, দোষীদের শায়েস্তা করতে পুলিশের সঙ্গে সাধারণ মানুষও

Date:

Share post:

মাত্র ২৪ ঘন্টা আগে টিকিয়াপাড়ায় পুলিশকে আক্রমণ, মাধরের ছবি দেখেছিল গোটা রাজ্য তথা দেশ। এবার ঠিক উল্টো চিত্র দেখা গেল হাওড়ার এই শহরে। অপরাধীদের ধরতে গতকাল রাত থেকেই অপারেশন শুরু করে বিশাল পুলিশবাহিনী। এই অন্যায়ের বিরুদ্ধে এবার পুলিশের সঙ্গে পা মেলালেন এলাকার সাধারণ মানুষ।

সকাল থেকেই বিরাট পুলিশ বাহিনী টিকিয়াপাড়া এলাকায় রুট মার্চ শুরু করব। সেই বাহিনীতে উচ্চপদস্থ আধিকারিক-সহ লাঠিধারী ও সশস্ত্র পুলিশ তো ছিলই। একইসঙ্গে ছিল প্রচুর RAF এবং কমব্যাট ফোর্স।

ঘটনায় জড়িত সন্দেহে অনেককেই আটক করা হয়েছে। পুলিশ তাদের জেরা শুরু করেছে। হাওড়ার ডেপুটি পুলিশ কমিশনার সেন্ট্রাল জবি থমাস নিজে এলাকায় ঘুরে বেড়িয়েছেন। দোষীদের দ্রুত গ্রেফতার করা হবে বলে তিনি জানিয়েছেন। দোষীদের কার্যত কড়া শাস্তি দেওয়ার সংকল্প নিয়ে নেমেছে পুলিশ।

উল্লেখ্য, করোনা সংক্রামিত এলাকা হিসাবে আগেই প্রশাসন টিকিয়াপাড়ার বেলিলিয়াস রোড, গঙ্গারাম বৈরাগী লেন এবং জোলাপাড়া মসজিদ লেন-সহ একাধিক জায়গাকে সংক্রামিত এলাকা হিসাবে চিহ্নিত করেছে। ওইসব এলাকাকে কমপ্লিট লকডাউন-এর আওতায় আনা হয়েছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নজরদারি বাড়ানো হয়েছে। আইন-শৃঙ্খলা ভাঙলেই কড়া শাস্তির বার্তা দিয়েছে পুলিশ। প্রশাসনের পক্ষ থেকে চলছে মাইকিং।

আজ, বুধবার সকালেও বাজার এলাকায় বেশ কিছু যুবক ঘোরাঘুরি করলে পুলিশ লাঠি উঁচিয়ে তেরে যায়। পুলিশের সঙ্গে প্রথমে বচসা তারপর হাতাহাতি শুরু হয়ে যায়। পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয়। পুলিশের দুটি গাড়িও ভাঙচুর করা হয়।

Related articles

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...