Monday, April 6, 2026

টিকিয়াপাড়া নিয়ে বিজেপি ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে : মুখ্যমন্ত্রী

Date:

Share post:

মঙ্গলবার সন্ধ্যায় টিকিয়াপাড়ার ঘটনা নিয়ে স্পষ্ট, কড়া এবং বিরোধীদের সমঝে চলার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী। বললেন, টিকিয়াপাড়ায় যে ঘটনা হয়েছে, তা কিছুতেই মানা যায় না। আমি বলেছি কড়া ব্যবস্থা নিতে৷ ইতিমধ্যেই পুলিশি অ্যাকশন শুরুও হয়ে গিয়েছে। আমরা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে কাজ করি। যারা দোষী তারা শাস্তি পাবে। কিন্তু কেউ কেউ ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছে। বেকার এসব করছে। ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী বলেন, আমাকে শুধু শুধু আক্রমণ করলে আমিও প্যান্ডোরা বক্স খুলে দেব। কিন্তু এখন রাজনীতির সময় নয় বলে কিছু বলছি না। যদি বলি একবার নিজেদের রাজ্যগুলোর দিকে তাকিয়ে দেখুন, তাহলে ভাল লাগবে তো! গুজরাট, উত্তরপ্রদেশ, হরিয়ানা… ওখানে তো আমরা সরকার চালাই না! বিজেপি সরকারকে হিউমিলিয়েট করার চেষ্টা করছে। কারণ ওদের তো কোনও কাজ নেই। এটাই পারে। সব জবাব পরে পাবে।

Related articles

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...

বাদ গেল পূর্ব বর্ধমানের সেই রেণু খাতুনের নামও

ভোটার তালিকা থেকে নাম বাদ গেল সেই রেণু খাতুনের। চার বছর আগে স্বামী সন্দেহের বশে হাতের কব্জি কেটে...

ভোটের বিজ্ঞাপনে রাশ কমিশনের! নির্দিষ্ট দিনে ছাড়পত্র ছাড়া প্রকাশে নিষেধাজ্ঞা 

সামনেই বিধানসভা নির্বাচন। এই আবহে রাজনৈতিক বিজ্ঞাপন নিয়ে কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। স্বচ্ছতা বজায় রাখতে এবং শেষ...

অভিষেকের মা বলেছে…: শান্তিপুরের তাঁতের ঐতিহ্য তুলে ধরে কী জানালেন মমতা

বাংলার তাঁতের শাড়ির আঁতুড়ঘর নদিয়া। ফুলিয়া- শান্তিপুরে ঘরে ঘরে তাঁতশিল্প। সোমবার, সেই শান্তিপুর স্টেডিয়ামে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর...