Saturday, April 4, 2026

বরাত জোরে বেঁচে গেল পৃথিবী, পাশ দিয়ে বেরিয়ে গেল বিরাট গ্রহাণু

Date:

Share post:

বেঁচে গেল পৃথিবী। কানের পাশ ঘেঁষে বেরিয়ে গেল দু’কিলোমিটার চওড়া এক গ্রহাণু। যে গ্রহাণুটিকে নিয়ে পৃথিবীজুড়ে টেনশন ছিল বিজ্ঞানীদের। বুধবার ভোরে গ্রহাণুটি কার্যত পৃথিবীকে ‘হাই’ জানিয়ে বেরিয়ে গেল।

পৃথিবী থেকে প্রায় ৩.৯ মিলিয়ন মাইল দূরে দিয়ে গ্রহটি যায়। ফলে এই গ্রহের কোনও প্রভাব পড়েনি। ঘটনার সময় সারাক্ষণই মহাকাশবিজ্ঞানীরা গ্রহটিকে পর্যবেক্ষণ করছিলেন। তাঁরা জানিয়েছেন, আপাতত ২০৭৯ সাল অবধি এই গ্রহাণুটিকে নিয়ে পৃথিবীর সেভাবে চিন্তার কারণ নেই পরেরবার গ্রহটি পৃথিবীর অনেক কাছ দিয়ে যাবে। তবে বিজ্ঞানীরা বলছেন, যদি কোনও কারণে এটির সঙ্গে পৃথিবীর সংঘর্ষ হতো, তাহলে কিন্তু ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারত।

মহাকাশের অবজারভেটরি থেকে এই গ্রহাণুটির ছবি প্রকাশ্যে আনা হয়েছে। প্রায় ২ কিলোমিটার চওড়া গ্রহাণুটি মাউন্ট এভারেস্টের অর্ধেক। এরকম একটি ধারণা প্রচলন প্রচলিত হয়েছিল যে গ্রহটির মুখে নাকি মাস্ক বাঁধা। এই মুহূর্তে সারা পৃথিবীর মানুষ মাস্কের নিচে মুখ লুকিয়েছেন। ফলে এ নিয়ে নানা রকমের কথা চাউর হতে শুরু করে। বিজ্ঞানীরা বলছেন, এটির ভৌগোলিক বৈশিষ্ট্য এমনই, যাতে দেখে মনে হয় এটিকে ফেস মাস্ক পড়ানো হয়েছে। আসলে এই গ্রহাণুটি পর্বতের মতো চড়াই-উৎরাইতে ভরা। আর সেজন্যই এমন চেহারা দেখতে লাগে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...