Thursday, March 19, 2026

মা’কে স্যুটকেস ভর্তি টাকা দেওয়ার স্বপ্ন দেখতেন ক্রিকেটার হতে চাওয়া ইরফান!

Date:

Share post:

ক্যানসার যুদ্ধে শেষ পর্যন্ত হেরেই গেলেন অভিনেতা ইরফান খান। বুধবার সকালে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মাত্র চার দিন আগে অভিনেতার মা জয়পুরে মারা যান। কিন্তু দেশজুড়ে লকডাউন চলায় সেখানে পৌঁছোতে পারেননি ইরফান।২০১৮-এর ১৬ মার্চ, নিজের অসুস্থতার কথা সবাইকে জানান তিনি ।
অভিনয় পেশা হলেও ইরফান কিন্তু দুর্দান্ত ক্রিকেটার ছিলেন। ক্রিকেটই খেলতেন, কিন্তু অভিনেতা হয়ে যান। সি কে নায়ুডু টুনার্মেন্টে খেলার সুযোগ পেয়েও পয়সার অভাবে খেলতে পারেননি।
ইরফান এম এ পড়তে পড়তেই ন্যাশনাল স্কুল অফ ড্রামায় পড়ার জন্য একটি স্কলারশিপ পান।
মুম্বইতে তাঁর প্রথম চাকরি হয় একজন এসি মেকানিকের। কেউ কেউ বলেন চাকরির প্রথম দিকে তিনি নাকি রাজেশ খান্নার বাড়িতে গিয়েছিলেন এসি সারাতে।
হলিউডের ক্রিস্টোফার নোলানের মতো পরিচালককে ফিরিয়েছিলেন ইরফান। এমনই ছিল তাঁর ব্যক্তিত্ব ।
গ্যাভিন ও’কনার পরিচালিত ‘দ্য ওয়ারিয়র’ নামের একটি ছবি তাঁকে আন্তর্জাতিক মহলে বিখ্যাত করে তোলে।ইরফানের একটা অদ্ভুত স্বপ্ন ছিল। মা’কে স্যুটকেস ভর্তি টাকা দেবেন তিনি, ঠিক যেমন হিন্দি সিনেমায় দেখা যায়।
ইরফান একমাত্র বলিউডি অভিনেতা যিনি দু’টো অস্কার পুরস্কার জেতা ছবির অংশ। ২০০৮-এ ‘স্লামডগ মিলিওনেয়ার’ এবং ২০১২-তে ‘লাইফ অফ পাই’। ২০১১ সালে ভারতীয় সিনেমায় তাঁর অবদানের জন্য ‘পদ্মশ্রী’ পান ইরফান। তাঁর যখন ক্যানসার ধরা পড়ল, তখন ব্ল্যাকমেলের শুটিং চলছে। জীবন এবং সিনেমা একসঙ্গে মিলে গিয়েছিল আবারও!
একেবারে নির্জনে শুধুমাত্র কাছের লোকেদের চোখের সামনে থেকেই চিরবিদায় নিলেন অভিনেতা।

Related articles

আইপিএলের আগেই বিরাট চমক, নিজস্ব স্টেডিয়াম বানাল শাহরুখের দল

আইপিএল শুরুর আগে বিরাট চমক দিল নাইট রাইডার্স। নিজস্ব স্টেডিয়াম বানিয়ে ফেলল শাহরুখ খানের দল। মার্কিন যুক্তরাষ্ট্রে (United...

ফের ভারত-পাকিস্তান পারমাণবিক সংঘাতের সম্ভাবনা! চাঞ্চল্যকর মার্কিন রিপোর্ট প্রকাশ্যে 

ভারত এবং পাকিস্তানের মধ্যে যে কোনও মুহূর্তে পারমাণবিক সংঘাত (India Pakistan Nuclear Conflict) তৈরি হতে পারে, সম্ভাবনার কথা...

অঘোষিত জরুরি অবস্থা: আমলাদের রদবদল নিয়ে ফের কমিশনকে নিশানা মমতার

নির্বাচন ঘোষণার রাত থেকে আমলাদের সরিয়ে দিচ্ছে কমিশন। একে আগেই “মধ্যরাতে গুপ্ত তাণ্ডব” বলে তীব্র আক্রমণ করেন তৃণমূল...

আইপিএলের আগে কার্তিকের পরিবারে সুখবর, নবজাতককে আদরে ভরালেন কোহলি

আইপিএল শুরুর আগে সুখবর আরসিবি শিবিরে। তৃতীয় সন্তানের পিতা হলেন বিরাট কোহলিদের দলের ব্যাটিং কোচ দীনেশ কার্তিক (Dinesh...