Saturday, April 4, 2026

“কিচ্ছু হারাইনি, সব দিক থেকে লাভ করেছি” ইরফানের মৃত্যুর পর পোস্ট সুতপার

Date:

Share post:

বড় অসময়ে চলে গেলেন ইরফান। বলিউড অভিনেতার মৃত্যুর পর তাঁর ভক্তদের বারবার মনে হয়েছে একথা। ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই থামিয়ে বুধবার চলে গেলেন বলিউডের মকবুল। স্বামীর মৃত্যুর পর বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন সুতপা শিকদার। নিজের ফেসবুক প্রোফাইল পিকচার চেঞ্জ করেন তিনি। যেখানে দু’হাত দিয়ে ইরফানকে আগলে রেখেছেন তাঁর সুদীর্ঘ ৩৫ বছরের সঙ্গিনী।

এই ছবির ক্যাপশনে ইরফান পত্নী লেখেন, “আমি কিচ্ছু হারাইনি, আমি সব দিক থেকে লাভ করেছি।”

সুতপার এই পোস্ট ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। ইরফান এবং সুতপার রসায়ন মন কেড়েছে নেটিজেনদের। ইরফান নিজেও বারবার স্বীকার করেছেন, তাঁর সব শক্তির উৎস স্ত্রী সুতপা শিকদার। জীবনের চড়াই উৎরাই সবই পেরিয়েছেন সুতপার হাত ধরে। গত বছর সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমকে ইরফান বলেছিলেন, “সুতপাকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। ২৪ ঘণ্টা আমার পাশে, আমার সঙ্গে ও রয়েছে। বেঁচে থাকার আরও একটা সুযোগ পেলে সেই বেঁচে থাকার একমাত্র কারণ সুতপা।”

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...