Saturday, April 4, 2026

৪ মে থেকে কর্নাটকে খুলছে মদের দোকান, শপিং মল!

Date:

Share post:

হাতেগোনা আর দুদিন পরে দেশ জুড়ে চলা দেড় মাসের লকডাউন হয়ত উঠে যাবে। কারণ, তার মেয়াদ বৃদ্ধির বিষয়ে এখনও কেন্দ্রের তরফে কোনও নির্দেশ জারি করা হয়নি। আর এই পরিস্থিতিতে রাজ্যগুলি করোনা আক্রান্তের নিরিখে কিছু কিছু সিদ্ধান্ত নিচ্ছে। বিজেপি শাসিত কর্ণাটক ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে ৪ মে থেকে তারা সংক্রমণ মুক্ত এলাকায় শপিং মল এবং মদের দোকান খুলে দেবে। ইতিমধ্যেই ইয়েদুরাপ্পা সরকার আইটি সেক্টর, কৃষি ক্ষেত্র ১৫ টি সরকারি বিভাগ-সহ কিছু কিছু শিল্পে ছাড় দিয়েছে। আগামী দিনে সেই ছাড় আরো বাড়ানোর পরিকল্পনা রয়েছে তাদের। বিশেষজ্ঞদের মতে, এই দুটো জায়গা থেকেই সরকারের প্রচুর পরিমাণ রাজস্ব আদায় হয়। সেই কারণেই হয়ত এই সিদ্ধান্ত।

৩ তারিখের পর থেকে হয়ত দেশ জুড়ে আর লকডাউন ঘোষণা করা হবে না। সে ক্ষেত্রে যে জেলাগুলিতে সংক্রমণ রয়েছে, সেগুলিকে আওতার বাইরে রেখে বাকি এলাকায় ধীরে ধীরে স্বাভাবিক জনজীবন চালু হবে। কর্নাটকের রাজধানী বেঙ্গালুরুতে আইটি হাব রয়েছে। লকডাউনের জেরে সেখানে কাজ ব্যাহত হচ্ছে। তাতে শুধু দেশে নয়, আন্তর্জাতিক ক্ষেত্রেও সমস্যা দেখা দিচ্ছে। সেই কারণেই সংক্রমিত এলাকা ছাড়া বাকি অঞ্চলে জনজীবন স্বাভাবিক করে দেওয়ার পক্ষেই সরকার। তবে যেসব জায়গাগুলি কনটেনমেন্ট রয়েছে, সেই জায়গাগুলিতে আরও কড়া ভাবে লকডাউন জারি থাকবে। শুধু তাই নয়, সেই এলাকার ব্যক্তি যাতে অন্যান্য কোন অঞ্চলে সংক্রমণ ছড়াতে না পারেন সেদিকেও নজর দেওয়া হবে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...