Monday, March 30, 2026

৪৮ ঘন্টায় রাজ্যে করোনায় মৃত আরও ১৫, আক্রান্ত ১২৭

Date:

Share post:

মোট আক্রান্তের সংখ্যাতত্ত্ব নিয়ে বিতর্কের জের! করোনা নিয়ে সরকারি সাংবাদিক সম্মেলন হল না। তার বদলে প্রেস নোট। আর সেই প্রেস নোটে লক্ষ্যণীয় বিষয় হলো, কোভিটে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা নেই! স্বাস্থ্য সচিব বিবেক কুমারের কেন্দ্রকে পাঠানো চিঠিতে আক্রান্তের সংখ্যা আর স্বরাষ্ট্রসচিবের প্রেস ব্রিফিংয়ে আক্রান্তের সংখ্যার পার্থক্য এবং বিতর্কের কারণেই কী এই হঠাৎ এড়িয়ে যাওয়ার চেষ্টা? শনিবার রাত ন’টাতে দুটি আলাদা প্রেস নোটে ৪৮ ঘন্টার করোনার হিসাব কিন্তু সেই প্রশ্ন উস্কে দিয়ে গেল।

রাজ্যের জন্যে মোটেই সুখবর নয়। প্রেস নোট বলছে, গত ৪৮ ঘন্টায় রাজ্যে মৃত্যু হল ১৫ জনের। আর আক্রান্তের সংখ্যা আরও ১২৭জন। প্রথমে রাজ্যে কোভিডে আক্রান্তের সংখ্যা জানানো হচ্ছিল। পরে মুখ্যসচিব কোভিড অ্যাক্টিভ কতজন জানাচ্ছিলেন। কিন্তু শনিবার রাতে তার কোনওটাই নেই। পয়লা মের বুলেটিনে ৫৭জন নতুন করোনা পজিটিভ পাওয়া গিয়েছে। ৩০ এপ্রিল থেকে ১মে সুস্থ হয়ে বাড়ি গিয়েছেন ১৫জন, আর মৃত্যু ৮ জনের।

Related articles

প্রার্থী নিয়ে ফ্লপ শো: বিজেপির নিচুতলার কর্মীদের প্রশ্নের মুখে শীর্ষ নেতৃত্ব

দখল হয়েই গিয়েছে বাংলা। অথচ এখনও ২৯৪ আসনে প্রার্থীই ঘোষণা করতে পারল না বিজেপি। পরিস্থিতি এমন যে বারবার...

গ্যাস অমিল ডবল ইঞ্জিন মহারাষ্ট্রে: লাইনে দাঁড়িয়ে মৃত বৃদ্ধ

রান্নার গ্যাসে ঘাটতি নেই বলে বারবার দাবি করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। শনিবার সেই বিজেপি শাসিত...

IPL: হতশ্রী বোলিং, রোহিতদের কাছে হেরে অভিযান শুরু নাইটদের

আইপিএলের(IPL) শুরুতেই হার কেকেআরের(KKR)। শাহরুখ খানের শহরে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে পরাজয়ের লজ্জা নিয়েই লিগ অভিযান শুরু নাইটদের। ভালো...

রাহুল প্রয়াত! শিল্পী থেকে রাজনীতিক, বন্ধু – বিশ্বাস হচ্ছে না কারো

শুধুমাত্র অভিনয়ের মধ্যেই আবদ্ধ কোনওদিন ছিল না রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের জীবন। জীবনকে সঠিক অর্থে যাপন করতেন এবং করতে...