আদিবাসীরা শিক্ষিত হোক তা কেউ চায় না! বঞ্চনার অভিযোগ তুলে কেন্দ্রকে তোপ জ্যোৎস্নার

আদিবাসীদের উন্নয়ন এবং শিক্ষা নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ শানালেন রাজ্যের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি। সোমবার ধর্মতলার ধর্নামঞ্চ থেকে তিনি অভিযোগ করেন, বিরোধীরা চায় না এই রাজ্যের আদিবাসী সমাজ শিক্ষিত হয়ে উঠুক। এদিন সরাসরি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর প্রসঙ্গ টেনে তিনি বলেন, রাষ্ট্রপতি যদি বিজেপির চশমা দিয়ে বাংলাকে দেখেন, তবে তিনি রাজ্যের আসল উন্নয়ন দেখতে পাবেন না।
Sponsored

জ্যোৎস্না মান্ডি এদিন দাবি করেন, বাংলার প্রকৃত উন্নয়ন চাক্ষুষ করতে হলে রাষ্ট্রপতিকে পাহাড় থেকে জঙ্গলমহলে আসতে হবে। তাঁর কথায়, রাষ্ট্রপতিকে যথাযথ সম্মান জানিয়েই বলছি, আপনি যদি পশ্চিমবঙ্গে এসে বিজেপির চোখে সব কিছু দেখেন, তবে উন্নয়নের কিছুই আপনার নজরে আসবে না। রাজ্যের প্রান্তিক মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন যে স্তরে পৌঁছেছে, তা বুঝতে হলে আপনাকে সরাসরি মানুষের কাছে পৌঁছাতে হবে।
এদিন কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে তিনি আরও বলেন, বাইরের লোক এসে বাংলার আদিবাসীদের নিয়ে ছিনিমিনি খেলছে। আদিবাসী সমাজকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার যে প্রবণতা শুরু হয়েছে, তা বন্ধ হওয়া দরকার। জঙ্গলমহলের মানুষের শিক্ষা ও অধিকার নিয়ে যারা রাজনীতি করছে, তাদের কড়া ভাষায় সতর্ক করেছেন মন্ত্রী। তাঁর অভিযোগ, এক শ্রেণির রাজনৈতিক শক্তি সুকৌশলে আদিবাসীদের উন্নয়নের মূল স্রোত থেকে দূরে সরিয়ে রাখতে চাইছে, যা তৃণমূল কংগ্রেস কোনোভাবেই বরদাস্ত করবে না।
আরও পড়ুন - মাঠের বাইরেও জমাট পার্টনারশিপ, স্ত্রী চারুলতাকে নিয়ে মনের কথা লিখলেন সঞ্জু
_
_
_
_
_
_
_
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা
Just now

গণতন্ত্রের পীঠস্থানে শারীরিক বলপ্রয়োগ! বিধানসভায় কুণালকে টেনে-হিঁচড়ে বের করার তীব্র নিন্দা অভিষেকের
1h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
3h ago

বিধানসভায় বক্তার তালিকা থেকে নাম কাটা! কণ্ঠরোধের চেষ্টার অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ কুণালের
3h ago

ট্রলার ডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারকে আর্থিক সাহায্য-চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর, সিকিমে টানেল বিপর্যয়েও পাশে রাজ্য
4h ago

আজ বিধানসভায় স্বরাষ্ট্রদফতরের বাজেট আলোচনা, গুন্ডা দমন আইন নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী
7h ago
More from রাজ্য
View All →
স্ত্রী-পুত্রের পর এবার মদনকে তলব ইডির
7h ago

তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় প্রাক্তন সাংসদ শুভাশিসকে তলব ইডির
8h ago

'তোমাকে ছাড়া চিনি না’: নেত্রীকে কৃতজ্ঞতা! তর্পণের প্রকৃত মঞ্চেই অবস্থান শহিদ পরিবারের
11h ago

ফেসবুক লাইভে 'অবমাননাকর' মন্তব্য! মদন মিত্রকে ১০ কোটির নোটিশ অভিষেকের
18h ago

চলতি অর্থবর্ষেই সপ্তম বেতন কমিশন! বকেয়া ডিএ নিয়েও বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
20h ago
