Monday, June 8, 2026

ফের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন পাক সেনার, নিহত ২ ভারতীয় জওয়ান

Date:

Share post:

লকডাউন-করোনাভাইরাস-অর্থনৈতিক সঙ্কট– এসবের মধ্যেও বারবার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করছে পাকিস্তানি সেনা। শুক্রবার দুপুরে জম্মু-কাশ্মীরের বারামুল্লায় পাক সেনার গুলিতে গুরুতর জখম হন দুই ভারতীয় সেনা। শনিবার সকালে তাঁদের মৃত্যু হয়। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি আরও এক জওয়ান।

শুক্রবার দুপুর সাড়ে ৩টে নাগাদ বারামুল্লায় হঠাৎ করেই পাক সেনার তরফে গুলি চালানো শুরু হয় বলে সেনা সূত্রে খবর। সেনা মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া জানান, শুক্রবার দুপুরে বারামুল্লা রামপুর সেক্টরে লাইন অফ কন্ট্রোলের ওপার থেকে হঠাৎ করেই পাক সেনাবাহিনী যুদ্ধবিরতি যুক্তি লঙ্ঘন করে গুলি চালানো শুরু করে। প্রাথমিক ধাক্কা কাটিয়ে জবাব দেয় ভারতীয় সেনাও। তাদের চালানো গুলিতে পাক সেনার একাধিক বাঙ্কারের ক্ষতি হয়েছে বলে দাবি সেনাবাহিনীর।
হামলায় তিন ভারতীয় সেনা জওয়ান আহত হন। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শনিবার সকালে তাঁদের মধ্যে দুজনের মৃত্যু হয়।

Related articles

বিধানসভার পরে লোকসভাতেও ভাঙন! কাকলিকে মুখ্য সচেতক করে স্পিকারকে চিঠি ‘তৃণমূল ব্লক’-এর

রাজ্য বিধানসভার পরে লোকসভা। ভাঙন ধরল তৃণমূলে (TMC)। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

জেনে নিন সপ্তাহের শুরুর দিন বাজারে পেট্রোল- ডিজেলের দাম কত হল

সপ্তাহের শুরুতেই আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল-ডিজেলের নতুন দাম জারি করেছে সরকারি তেল বিপণন...

ইডির গ্রেফতারি নিয়ে চ্যালেঞ্জ সুজিত বসুর! ধাক্কা হাইকোর্টে

পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে (Sujit Bosu) গ্রেফতার করেছিল ইডি। সেই গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে...

রাজ্য পুলিশের শীর্ষ মহলে বিরাট রদবদল, ১৭৯ IPS-এর বদলি

নতুন সরকার গঠনের পর রাজ্যে একসঙ্গে ১৭৯ IPS-এর বদলি। ১২ পুলিশ সুপারকে বদল করা হল। বদলি ডায়মন্ড হারবারার,...