Saturday, June 20, 2026

করোনা রুখতে কার্যকরী হোমিওপ্যাথি! দেশে শুরু ক্লিনিক্যাল ট্রায়াল

Date:

Share post:

করোনা মোকাবিলায় ভ্যাকসিন থেকে ওষুধ আবিষ্কারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন গবেষকরা। এরইমধ্যে ইতালির একদল চিকিৎসক জানাচ্ছেন, করোনা রুখতে কার্যকরী হোমিওপ্যাথি চিকিৎসা। আগেই আয়ুষ মন্ত্রক হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদে রাখার কথা বলেছে। আগ্রার নৈমিনাথ হোমিওপ্যাথিক কলেজ অ্যান্ড হাসপাতালে প্রথম কোভিড -১৯ রোগীদের উপর ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হচ্ছে। অনুমোদন দিয়েছে আইসিএমআর।

জানা গিয়েছে, ইতালির একদল চিকিৎসক ৫০ জন মৃদু উপসর্গ লক্ষণযুক্ত রোগীর চিকিৎসা করেন। যার মধ্যে ৩০ জন মহিলা ও ২০ জন পুরুষ। হোম আইসোলেশনে থাকা ওই রোগীদের টেলি চিকিৎসা দেওয়া হয়। মৃদু লক্ষণ থেকে কারোর তীব্র লক্ষণ দেখা যায়নি। কোর্স শেষে কাউকে হাসপাতালে স্থানান্তরিত করার প্রয়োজন হয়নি। ইতালির হোমিওপ্যাথি চিকিৎসক ম্যাসিভো মঙ্গিলাভরি করোনা রোগীদের হোমিওপ্যাথি ওষুধে সুস্থ করে তুলেছেন বলে দাবি। কেন্দ্রের আয়ুষ মন্ত্রকের নিদানে গুজরাতেও হোমিওপ্যাথি ওষুধ প্রয়োগ করা হয়েছে। রাজ্যে কোয়ারেন্টাইন থাকা ২ হাজার মানুষের উপর হোমিওপ্যাথি ওষুধ প্রয়োগ করা হয়। অভাবনীয় সাফল্য মিলেছে বলে দাবি গুজরাত স্বাস্থ্য দফতরের। ইন্ডিয়ান হোমিওপ্যাথিক মেডিক্যাল অ্যাসোসিয়েশনের নির্দেশে কেরালাতে আর্সেনিকাল অ্যালবাম 30 C প্রয়োগ করা হয়। তাদের প্রত্যেকের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেড়েছে বলে খবর।

Related articles

লন্ডনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু চালকের, আহত ৯০!

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী ব্রিটেন। শুক্রবার সন্ধ্যায় লন্ডনের উত্তরে বেডফোর্ড শহরের কাছে ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের দুটি ট্রেনের মধ্যে...

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...