Monday, March 30, 2026

Big Breaking: রাজ্যপালের জোড়া চিঠির ১৩ পাতার কড়া জবাব মমতার

Date:

Share post:

রাজ্যপালের পরপর চিঠির কড়া জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীকে লেখা রাজ্যপালের জোড়ার চিঠির কয়েকদিন পরেই দোসরা মে মুখ্যমন্ত্রীর তরফে ১৩ পাতার চিঠি পাঠানো হয়। রাজ্যপালের জোড়া চিঠি থেকে কুড়িটি পয়েন্ট ধরে চিঠিতে উত্তর দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি লেখেন, রাজ্যপালের চিঠির ভাষা অত্যন্ত নজিরবিহীন এবং অপমানজনক। তিনি বলেন, “আপনার দুটো চিঠি পড়েছি, ভারতের রাজনীতির ইতিহাসে এটা বিরল”।
মুখ্যমন্ত্রী বলেন, “এই জবাবে আমার রাগের থেকে দুঃখ বেশি হয়েছে”।
স্বাধীনতার পরে এখনও পর্যন্ত কোনও মুখ্যমন্ত্রীর প্রতি এই ধরনের ভাষা প্রয়োগ করা হয়নি বলে চিঠিতে লেখেন মমতা।
সুপ্রিমকোর্টের বিভিন্ন রায়ের উল্লেখ করা হয়েছে চিঠিতে।
রাজ্যপালের ক্ষমতা সীমাবদ্ধতার কথা উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রীর প্রতি এই ভাষা প্রয়োগের নজির কোথাও নেই বলে চিঠিতে উল্লেখ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজ্যপালের ক্ষমতা সীমাবদ্ধ। গণতন্ত্রে সমস্ত ক্ষমতার উৎস সাধারণ মানুষ বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “আমি যদি উত্তর দিই তাহলে তাঁদের কাছে দেব, যাঁরা আমাকে নির্বাচিত করে এই জায়গায় এনেছেন”।
তিনি বলেন, “রাজ্যের কোনও কাজে যদি আপনার পছন্দ না হয়, অভিযোগ থাকে তাহলে সেটা সরাসরি আমাকে বলুন”
একইসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, সরকারের সমস্ত কাজ সরকারিভাবে রাজ্যপালকে জানানো হয়। তাঁকে সব জানিয়েই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তারপরেও তাঁর এই রকম আচরণ কখনোই অভিপ্রেত নয়।

 

Related articles

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...

রাহুলের মৃত্যুতে দানা বাঁধছে রহস্য! পুলিশের অনুমতি ছাড়াই চলছিল শুটিং?

জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া টলিপাড়ায়। তবে শোকের আবহেও তালসারির সমুদ্রসৈকতে ঠিক কী ঘটেছিল,...

৩০ হাজার ফর্ম 6 অবৈধ ভাবে জমা পড়েছে! সিসিটিভি ফুটেজ প্রকাশের চ্যালেঞ্জ জানিয়ে বিস্ফোরক অভিযোগ অভিষেকের

৬-৭ ঘণ্টায় CEO অফিসে ৩০ হাজার ফর্ম 6 অবৈধ ভাবে জমা পড়েছে। সোমবার সন্ধেয় মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর...