Sunday, June 21, 2026

করোনা আক্রান্ত রাজ্যের এক পুলিশকর্তা ও প্রশাসনে কর্মরত আমলা

Date:

Share post:

এ রাজ্যে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। এবার করোনা আক্রান্ত উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসনে কর্মরত এক পদস্থ আমলা। শুধু তিনিই নন। প্রগতি ময়দান থানার এক পুলিশ আধিকারিকের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। তাঁরা দুজনেই বাইপাসের এক বেসরকারি হাসপাতালে আপাতত চিকিৎসাধীন।

হাসপাতাল সূত্রে খবর, দুজনেই এখন অনেকটা সুস্থ। তবে এঁদের সংস্পর্শে যারা এসেছিলেন তাদের নামের একটি তালিকা প্রস্তুত করা হচ্ছে বলে হাসপাতাল ও স্বাস্থ্য দফতর সূত্রে খবর।

সূত্রের খবর, গত ২৭ এপ্রিল প্রগতি ময়দান থানার ওই পুলিশ আধিকারিকের শরীরে কোভিড ১৯-এর উপসর্গ দেখা দেয়। তেমন বেশি কিছু না হওয়ায় তিনি হোম কোয়ারেন্টাইনেই ছিলেন। কিন্তু তার কয়েকদিন পর তাঁর জ্বর-সর্দি না সারায় তিনি করোনা পরীক্ষা করান। তাতেই ধরা পড়ে তিনি করোনা পজিটিভ। ততদিনে তাঁর স্ত্রীর শরীরেও উপসর্গ দেখা দিয়েছে। ফলে দুজনকেই বাইপাসের ধারে কোভিড হাসপাতালে ভরতি করা হয়েছে। তবে তাঁর স্ত্রীর এখনও চূড়ান্ত রিপোর্ট আসেনি।

Related articles

নিটের দিন উদ্ধার গাজিয়াবাদের পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ!

ফের দেশজুড়ে নিট (NEET)। প্রশ্নপত্র ফাঁস বিতর্কে জেরে রবিবার ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে বসছে ২২ লক্ষ পড়ুয়া...

যোগ দিবসে কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচির (International Yoga Day Program) জন্য শনিবার থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা শুরু হয়েছে মহানগরীর...

যোগ দিবসে মোদির মুখে রবীন্দ্রনাথ থেকে লাহিড়ী মহাশয়ের প্রসঙ্গ, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (12th International Yoga Day) অনুষ্ঠানে অংশ নিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রবিবার...

রেড রোডে যোগ দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, রয়েছেন রাজ্যপাল-মুখ্যমন্ত্রীও

রবিবাসরীয় সকালে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) অনুষ্ঠানে যোগ দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতার আয়োজিত...