Sunday, June 21, 2026

সোমবার থেকে রাজ্যে কীসে ছাড় থাকবে? খুলবে কোন, কোন দোকান?

Date:

Share post:

লকডাউনের তৃতীয় পর্যায়ে কোথায়, কোন দোকান খুলবে? এ বিষয়ে সোমবার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার। নবান্ন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠকের পরে সিদ্ধান্ত নেবেন।

সোমবার থেকে কীসে ছাড় থাকবে, তা নিয়ে ইতিমধ্যেই কেন্দ্র বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পরিস্থিতি বিবেচনা করে তা কার্যকর করা রাজ্য সরকারগুলির এক্তিয়ারের মধ্যে পড়ে।
প্রথমে শনিবার এই বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করার কথা ছিল। কিন্তু দিন পরিবর্তন করে সোমবার বিজ্ঞপ্তি প্রকাশ হবে।
তার আগে কোন এলাকায় কোন দোকান খুলবে, কোথাও দোকান খুললে বা যানের গতিবিধি চালু করলে সমস্যা হবে না, কী ভাবে অনুমতি দেওয়া হবে তা খতিয়ে দেখবে রাজ্য।
এর মধ্যে প্রশাসনিক কর্তারা নিজেদের মধ্যে আলোচনা সেরে ফেলেছেন। সোমবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরে বিষয়টি চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

Related articles

জলপথে ভারতের শক্তি বৃদ্ধি, কলকাতা থেকে ৩ যুদ্ধজাহাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর 

যোগ দিবসের সকালে কলকাতার গার্ডেনরিচের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর (SMPK) থেকে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তিন যুদ্ধজাহাজের উদ্বোধন (Inauguration...

নিটের দিন উদ্ধার গাজিয়াবাদের পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ!

ফের দেশজুড়ে নিট (NEET)। প্রশ্নপত্র ফাঁস বিতর্কে জেরে রবিবার ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে বসছে ২২ লক্ষ পড়ুয়া...

যোগ দিবসে কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচির (International Yoga Day Program) জন্য শনিবার থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা শুরু হয়েছে মহানগরীর...

যোগ দিবসে মোদির মুখে রবীন্দ্রনাথ থেকে লাহিড়ী মহাশয়ের প্রসঙ্গ, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (12th International Yoga Day) অনুষ্ঠানে অংশ নিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রবিবার...