Friday, April 3, 2026

‘আরোগ্য সেতু’ নিয়ে রাহুলের অভিযোগের পাল্টা জবাব দিলেন রবিশংকর প্রসাদ

Date:

Share post:

দেশ জুড়ে লকডাউন চলাকালীন ফের বাকযুদ্ধে জড়ালেন যুযুধান দুই পক্ষ রাহুল গান্ধী ও বিজেপি নেতৃত্ব। রাহুল লাগাতার মিথ্যে বলছেন বলে অভিযোগে সরব হলেন কেন্দ্রীয় মন্ত্রী রবি শংকর প্রসাদ।
রাহুল অভিযোগ করেছিলেন, ‘আরোগ্য সেতু’ অ্যাপ ‘উন্নত মানের নজরদারি যন্ত্র’। পালটা বিজেপির শীর্ষস্থানীয় নেতা রবিশংকর প্রসাদ টুইটারে লিখেছেন, “রাহুল প্রতিদিন একটা করে নতুন-নতুন মিথ্যা কথা বলেন। উনি আসল সত্যটা জানেনই না।”
ব্লু-টুথ ও জিপিএস ব্যবহার করে এই অ্যাপ বলে দেয় আপনি এমন কোনও ব্যক্তির ধারেকাছে এসেছিলেন কিনা যিনি করোনা আক্রান্ত।
কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তিমন্ত্রী রবিশংকর প্রসাদ আরও বলেন, “মাননীয় রাহুল গান্ধী, আপনি দয়া করে অনুগামীদের দিয়ে নিজের নামে টুইট করাবেন না। কারণ তারা নিজেদের দেশ সম্পর্কে কিছু জানে না।” মন্ত্রীর দাবি, সারা বিশ্ব ওই অ্যাপের প্রশংসা করেছে। অথচ রাহুল ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করতে চাইছেন।
প্রসঙ্গত, সরকারি ও বেসরকারি, উভয় ক্ষেত্রেই অফিসে কর্মীদের এই অ্যাপ ব্যবহার করতে হবে, বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে মোদি সরকার। সংস্থার প্রধানকে এটা নিশ্চিত করতে হবে যে সবাই আরোগ্য সেতু অ্যাপ ব্যবহার করছে। এছাড়াও কন্টেনমেন্ট জোনে বাধ্যতামূলক ভাবে প্রতিটি মানুষের কাছে থাকতে হবে আরোগ্য সেতু।

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...