Monday, February 23, 2026

দেশে প্রবল আশঙ্কা ঝড়-বৃষ্টির, জারি অরেঞ্জ অ্যালার্ট

Date:

Share post:

সারা দেশের বিভিন্ন প্রান্তে দাপট দেখাবে শিলাবৃষ্টিসহ ঝড়। ইতিমধ্যে উত্তর ভারতের বেশ কিছু জায়গায় কালো মেঘে ছেয়ে রয়েছে আকাশ। সারা দেশজুড়ে আবহাওয়ার সর্তকতা জারি করল ভারতীয় মৌসম বিভাগ।

উত্তর পশ্চিম ভারতের সব রাজ্যের জন্য জারি হয়েছে অরেঞ্জ অ্যালার্ট৷ দিল্লি-হরিয়ানা-চণ্ডীগড়- উত্তরপ্রদেশ-জম্মু কাশ্মীর- হিমাচল প্রদেশ-উত্তরাখন্ড- রাজস্থানের কিছু অঞ্চলে প্রবল বৃষ্টির পাশাপাশি চলবে আঁধি৷ বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে বইবে হাওয়া ৷

আবহাওয়া অধিকর্তা জানিয়েছেন, স্থলভাগে নিম্নচাপ অক্ষরেখায় তৈরি হওয়ায় আরবসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে ৷ এরফলে রাজস্থানের ওপর তৈরি হচ্ছে নিম্নচাপ বলয়৷ ফলে উত্তর পশ্চিম ভারতে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে বইবে বায়ু ৷

আবহাওয়া দফতর সূত্রে খবর, মরশুমের প্রথম ঘূ্র্নিঝড় ‘আমফান’ এখনও সমুদ্রের ওপর অবস্থান করে শক্তিবৃদ্ধি করে চলেছে৷ ফলে এই ঝড় আপাতত দেরিতে বাংলায় ঢুকছে ৷

spot_img

Related articles

বাড়ি বাড়ি পৌঁছবে পরিশ্রুত পানীয় জল, সেক্টর-৬ শিল্পনগরীর ৪ গ্রামে শুরু বড় প্রকল্প 

সেক্টর-৬ শিল্পনগরী এলাকায় পরিস্রুত পানীয় জল পৌঁছে দিতে বড়সড় পদক্ষেপ করল প্রশাসন। ওই কর্তৃপক্ষের অধীনস্থ চারটি গ্রামের ২,২৭০টি...

হলিউডকে টেক্কা দিয়ে সেরা ‘বুং’, মণিপুরি ছবির সাফল্যে আপ্লুত মুখ্যমন্ত্রী 

ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে যুক্ত হল আরও একটি নতুন অধ্যায়। ফারহান আখতারের এক্সেল এন্টারটেইনমেন্ট প্রযোজিত, মণিপুরী আবেগঘন নাটক “বুং”...

জামিন হল না সন্দীপসহ আরজি কর ‘আর্থিক বেনিয়ম’ মামলায় ৫ অভিযুক্তের

আরজি কর 'আর্থিক বেনিয়ম' (RG Kar financial irregularities case) মামলায় অভিযুক্ত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ (Sandip Ghosh) ও...

পর্যটনে এবার পরিবেশের ছোঁয়া, সরকারি গেস্ট হাউসে সবুজ বিদ্যুৎ 

রাজ্যের পর্যটন মানচিত্রে এবার বড়সড় বদল আসতে চলেছে। পরিবেশ রক্ষায় দায়বদ্ধতা এবং আন্তর্জাতিক পর্যটকদের আর্কষণ করতে পশ্চিমবঙ্গ পর্যটন...