Monday, June 8, 2026

নির্দেশ সত্বেও খোলেনি জুটমিল, রিষড়ায় শ্রমিক বিক্ষোভ

Date:

Share post:

রেড জোনে জুটমিল খুলে গেলও, অরেঞ্জ জোন হুগলিতে জুটমিলগুলি না খোলায় ক্ষুব্ধ শ্রমিকরা। সোমবার সকাল থেকে রিষড়ার হেস্টিংস জুটমিলের গেটে মুখে মাস্ক পরে, হাতে প্ল্যাকার্ড নিয়ে নীরব প্রতিবাদ করেন শ্রমিকরা। এনএফআইটিইউসি ইউনিয়নের জেনারেল সেক্রেটারি শ্যাম কুমার গুপ্তা জানান, রেড জোনে ইতিমধ্যে বেশ কয়েকটি জুট মিল খুলেছে। কিন্তু হুগলির জুটমিলগুলি একটাও খোলেনি। ফলে আর্থিক সংকটের মধ্যে পড়েছেন শ্রমিকরা। রাজ্য সরকার লকডাউনে শ্রমিকদের প্রাপ্য বেতন দিতে বললেও মালিকপক্ষ এখনও পর্যন্ত কোন টাকা শ্রমিকদের দেয়নি বলে অভিযোগ। প্রতিবাদে এদিন ১১ টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের সদস্যরা রিষড়ার হেস্টিংস জুট মিলের গেটে মিলগুলি খোলার দাবি জানান।

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...