Friday, June 26, 2026

‘করোনা ডেথ অডিট কমিটি’ কি হিমঘরে যাচ্ছে? জল্পনা তুঙ্গে

Date:

Share post:

‘করোনা ডেথ অডিট কমিটি’ নিয়ে কি পিছু হঠছে নবান্ন? স্বাস্থ্যভবন সূত্রের খবর, এখনই হয়তো ওই ডেথ অডিট কমিটি ভেঙে দেওয়া হবে না। তবে, করোনা মৃত্যু সংক্রান্ত কোনও তথ্য সম্ভবত ডেথ অডিট ওই কমিটির কাছ থেকে আর নেওয়াও হবে না!

সূত্রের খবর, ওই ডেথ অডিট কমিটির কাছে শেষবারের মতো কোনও করোনা- মৃতের তথ্য পর্যালোচনার জন্য পাঠানো হয়েছিলো ৩০ এপ্রিল৷ তার পর গত ২দিন এই কমিটি কোনও মৃতের তথ্য বা বিবরন হাতে পায়নি৷ প্রশাসনিক মহলের খবর, এই কমিটি খাতায় কলমে থাকলেও, কমিটির কার্যত আর অস্তিত্ব নেই৷

করোনা’য় মৃত্যু বলা হলেও কি’না, সেই মৃত্যু সত্যিই করোনা’য় কি’না, তা খতিয়ে দেখার জন্য উচ্চ পর্যায়ের ‘ডেথ অডিট কমিটি’ গঠনের কথা ঘোষণা করা হয়েছিলো নবান্ন থেকেই৷

সেই কমিটির দেওয়া তথ্য
বলতে গিয়েই বিষয়টি পুরোপুরি ঘেঁটে দেন খোদ রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা৷ নবান্নে বসেই সেদিন মুখ্যসচিব এই অডিট কমিটির হিসাব নিয়ে সাংবাদিকদের জানান, “বাংলায় করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি অবস্থায় মারা গেছেন ১০৫ জন। তার মধ্যে নিশ্চিতভাবেই করোনাতে মারা গেছেন ৩৩ জন।” এ ধরনের বক্তব্যের জেরে চরমে ওঠে বিতর্ক। এই বক্তব্য প্রকাশ্যে আসার পরই রাজ্যপাল থেকে শুরু করে বিরোধী রাজনৈতিক দলগুলি, এমনকী দিল্লি থেকেও বিস্ময়ের সঙ্গে প্রতিবাদ ওঠে৷ মুহুর্তের মধ্যে সোশ্যাল মিডিয়া জোয়ার ওঠে ‘মিম’-এর৷ স্বাভাবিকভাবেই চাপ বাড়তে থাকে রাজ্য প্রশাসনের উপর৷ এ ধরনের ঘটনায় বিরক্ত হয়ে মুখ্যমন্ত্রী পর্যন্ত বলতে বাধ্য হন, এই অডিট কমিটি সম্পর্কে তিনি কিছু জানেন না৷

অসমর্থিত সূত্রের খবর, মুখ্যসচিবসৃষ্ট ওই বিতর্কের পরই প্রশাসন সিদ্ধান্ত নেয়, এবার থেকে একমাত্র বিশেষ ধরনের জটিল কোনও কেস এলেই ওই কমিটির বিবেচনার জন্য জন্য পাঠানো হবে৷ অন্যান্য ক্ষেত্রে আগের মতোই বিষয়টি দেখবে নবান্ন৷

Related articles

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...