Friday, June 26, 2026

স্বরূপের গ্রেফতারিতে খোশমেজাজে গান অনির্বাণের! ভাইরাল ভিডিও

Date:

Share post:

টলিপাড়ায় তোলাবাজি, শ্লীলতাহানি, দাদাগিরি দেখানোর অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস (Swarup Biswas)। বৃহস্পতিবার সন্ধ্যায় নিউ আলিপুর থানার পুলিশ ফেডারেশন (FCTWEI) সভাপতিকে গ্রেফতার করতেই সোশ্যাল মিডিয়া জুড়ে মিমের বন্যা। ভাইরাল গায়ক-অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের (Anirban Bhattacharya) খোশমেজাজে গাওয়া গানের ভিডিও।

রিজেন্ট পার্ক এলাকার বাসিন্দা এক মেকআপ আর্টিস্টের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয়েছেন স্বরূপ। নিউ আলিপুর থানার (New Alipore Police Station) সামনে তাঁকে ঘিরে ক্ষোভ উগরে দেন এলাকার মানুষ। কখনও ওঠে ‘চোর’ স্লোগান কখনও বা ছোড়া হয় ডিম। টলিপাড়ার অভিনেতাদের তরফে কোনও প্রতিক্রিয়া না মিললেও রাতেই ভাইরাল হয় অনির্বাণের (Anirban Bhattacharya) একটি ভিডিও (সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ) । দেখা যায় ‘রঘু ডাকাত’ সিনেমার গান গাইতে গাইতে খোশমেজাজে একটি রুমে প্রবেশ করছেন অভিনেতা। গানের লাইন ছিল, ‘নিয়ে আগুন সাথে দাঁড়া তুই খাঁড়া হাতে বিপদতারিণী আমাদের..’। সোশ্যাল মিডিয়ার দৃঢ় বিশ্বাস, প্রাক্তন মন্ত্রীর ‘প্রভাবশালী’ ভাইকে কটাক্ষ করেই এই গান গুনগুন করেছেন টলিউডের ‘খোকা’।

স্বরূপ বনাম অনির্বাণ দ্বন্দ্ব সর্বজনবিদিত। যেভাবে অভিনেতার ক্যারিয়ার নষ্ট করে দিতে তাঁকে দেড় বছরের বেশি সময় ধরে ব্যান করে রেখেছিলেন ফেডারেশন সভাপতি তার বিরোধিতায় সরব হতে দেখা যায় দেব-শুভশ্রীসহ আরও অনেককে। টালিগঞ্জে ‘বিশ্বাস ব্রাদার্স’-এর ক্ষমতার আস্ফালনে নাভিঃশ্বাস উঠেছিল যে সব প্রতিভাবান শিল্পীদের, তাঁদের মধ্যে অনির্বাণ অন্যতম। নিষিদ্ধ হয়েও কোনও আপোষের রাস্তায় হাঁটেননি অভিনেতা। তাই স্বরূপ গ্রেফতার হতেই সব থেকে খুশি হয়েছেন অনির্বাণ, মনে করছে সমাজমাধ্যম। সোশ্যাল মিডিয়ায় একের পর এক মিমের বন্যা। স্টুডিওপাড়ায় স্বরূপ যুগের অবসান ঘটতেই অভিনেতার ছবির সঙ্গে ‘কিচ্ছু চাইনি আমি আজীবন..’ গানের লাইন যোগ করে হুলিগানিজম গায়কের উদ্দেশ্যে তৈরি হয়েছে মিম। কেউ আবার ‘খোকা’ চরিত্রে অনির্বাণের লুক পোস্ট করে স্বরূপকে খোঁচা দিয়েছেন। গায়ক- নায়ক সরাসরি কিছু না বললেও ফুরফুরে মেজাজ বলে দিচ্ছে তাঁর মনের কথা।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...