Wednesday, June 10, 2026

মাত্র তিন মাস আগে বিয়ে করেন মেজর অনুজ, ছেলের আত্মত্যাগে গর্বিত ব্রিগেডিয়ার বাবা

Date:

Share post:

মাত্র তিন মাস আগে বিয়ে করেছিলেন। কিন্তু সংসার আর করা হলো না। জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে শহিদ হলেন মেজর অনুজ সুদ। হান্দওয়ারার চাঙ্গিমুল্লা ঘাঁটিতে জঙ্গি দমন অভিযানে কর্নেল আশুতোষ শর্মার সঙ্গে শহিদ হয়েছে মেজর অনুজও। দেশের জন্য ছেলের আত্মত্যাগে গর্বিত ব্রিগেডিয়ার বাবা।

অবসরপ্রাপ্ত সেনা ব্রিগেডিয়ার চন্দ্রকান্ত সুদ। বুক ফেটে যাচ্ছে সন্তান হারানোর শোকে। তবুও এক ফোঁটা জল নেই চোখে। বরং দৃপ্ত কণ্ঠে বলছেন, ” আমার ছেলে দেশের জন্য স্বার্থ ত্যাগ করেছে। দেশ সেবার যে শপথ নিয়েছিল নিজের প্রাণ দিয়ে সেই কর্তব্য পালন করেছে। আমার কষ্ট হচ্ছে বৌমার কথা ভেবে। মাত্র তিন মাস আগেই ওঁদের বিয়ে হয়েছিল।” বাবাকে দেখে কৈশোরেই দেশসেবার শপথ নেন অনুজ। ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমিতে প্রশিক্ষণের পরে সেনা ব্রিগেডে যোগ দেন। তিন মাস আগেই বিয়েও করেন তিনি। কিন্তু পরিবারের সঙ্গে সময় কাটাতে পারলেন না। তার আগেই জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে শহিদ হলেন বছর ৩১- এর অনুজ।

সেনা সূত্রে খবর, হান্দওয়ারা এনকাউন্টারে লস্কর জঙ্গিদের খতম করতে রাষ্ট্রীয় রাইফেলসের ২১ নম্বর ব্যাটেলিয়নের কর্নেল আশুতোষ শর্মা নেতৃত্ব দিয়েছিলেন। তাঁর ভরসার পাত্র ছিলেন মেজর অনুজ। কর্নেল সহ শহিদ হয়েছেন, মেজর অনুজ সুদ, নায়েক রাজেশ, ল্যান্স নায়েক দীনেশ এবং জম্মু-কাশ্মীর পুলিশের সাব-ইনস্পেকটর শাকিল কোয়াজি।

Related articles

তৃণমূলকে কংগ্রেসে ফিরতে প্রস্তাব? জল্পনার মধ্যেই দিল্লিতে রাহুল-অভিষেক বৈঠক

তৃণমূলকে কংগ্রেসে ফিরতে প্রস্তাব? রাজধানীর রাজনীতিতে এই নিয়ে তুমুল চর্চার মধ্যেই লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi)...

POK-তে জনতার কণ্ঠরোধ! শতাধিক মানুষের মৃত্যু

খাবার-দাবারের দাম আগুন। বিদ্যুতের ঘাটতি। নেই চাকরি-বাকরি। তার উপর জুড়েছে আগামী ২৭ জুলাই হতে চলা ভোটের আগে অসন্তোষ।...

একাধিক অভিযোগ! এবার জালে প্রাক্তন মেয়র পারিষদ স্বপন সমাদ্দার

কলকাতা পুরসভায় কাউন্সিলরদের গ্রেফতারির ধারা অব্যাহত। এবার পুলিশি জালে পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ তথা ৫৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল...

দুর্নীতির ফাইল লোপাটে আলিপুরের সরকারি অফিসে অগ্নিকাণ্ড! চাঞ্চল্যকর দাবি বিধায়কের

দক্ষিণ ২৪ পরগনার আলিপুর জেলা পরিষদের অফিসে (Alipore Zilla Parishad Office) অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাথমিকভাবে শর্ট সার্কিট তত্ত্ব উঠে...