Wednesday, June 10, 2026

স্থানীয়দের মানব ঢাল বানিয়ে কাশ্মীরে গুলির লড়াই জঙ্গিদের

Date:

Share post:

সাধারণ নাগরিককে মানব ঢাল বানিয়েছিল জঙ্গিরা। শনিবার কাশ্মীরে হান্দওয়াড়াতে জঙ্গি – সেনার গুলির লড়াইয়ের পর উঠে আসছে এমন তথ্যই। সূত্রের খবর, ১১ জন কাশ্মীরিদের মানব ঢাল বানিয়েছিল জঙ্গিরা। এদের মধ্যে ছিল পাঁচ মহিলা ও শিশুও। ফলে ৩-৪জন জঙ্গি পালাতে পারে।

জঙ্গিরা হান্দওয়াড়া এলাকায় সক্রিয় হয়ে উঠছে। গোয়েন্দা রিপোর্ট পাওয়ার পরেই তল্লাশি অভিযানে নামে ভারতীয় সেনা। চাঙ্গিমুল্লা এলাকায় একটি বাড়িতে আশ্রয় নিয়েছে বলে জানতে পারে সেনা। সেখানে কয়েকজন কাশ্মীরিকে বন্দি করে রাখে জঙ্গিরা। তাদের উদ্ধার করতে গিয়েই গুলির লড়াই শুরু হয়। ২১ রাষ্ট্রীয় রাইফেলসের মেজর সহ ৪ জওয়ান ও জম্মু কাশ্মীর পুলিশের এক জওয়ান এই এনকাউন্টারে শহিদ হন। সেনার পক্ষ থেকে জানানো হয়েছে, কর্নেল আশুতোষ শর্মা, মেজর অনুজ সুদ, নায়েক রাকেশ কুমার, ল্যান্স নায়েক দীনেশ সিং ও সাব ইন্সপেক্টর শাকিল গাজি শহিদ হয়েছেন।

রবিবার দুপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করেন। তিনি লেখেন, “যে বীর জওয়ানরা হান্দওয়াড়াতে শহিদ হয়েছেন, তাঁদের শ্রদ্ধা জানাই। দেশের প্রতি আনুগত্য এবং দেশবাসীকে সুরক্ষা দেওয়ার চেষ্টাকে কুর্নিশ। তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।”

Related articles

বুধের বিকেলেই জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে ধেয়ে আসছে কালবৈশাখী! 

গুমোট গরম থেকে সাময়িক স্বস্তি দিতে আর কিছুক্ষণের মধ্যেই দক্ষিণবঙ্গের (South Bengal) জেলায় জেলায় প্রবল ঝড়বৃষ্টির (Rain with...

অবশেষে সব মন্ত্রীদের দফতর বণ্টন: শুভেন্দুর হাতেই স্বরাষ্ট্র-ভূমি-বিদ্যুৎ থেকে তথ্য ও সংস্কৃতি, অর্থে স্বপন, শিল্পে তাপস

অবশেষে জল্পনার অবসান। রাজ্যের নতুন বিজেপি সরকারের সব মন্ত্রীদের (Minister) দফতর বণ্টন করল রাজ্য। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...

বুধের সকালে কত হল হলুদ ধাতুর দাম, জেনে নিন এক ঝলকে

বিশ্ববাজারের অস্থিরতা এবং ঘরোয়া বাজারের চাহিদার ওঠানামার জেরে সোনা বা রুপোর দামের হেরফের হয়। আপনি যদি আজ সোনা...

বিধানসভায় সই জাল মামলায় ফের আদালতের দৃষ্টি আকর্ষণ অভিষেকের

রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচনের ক্ষেত্রে সই জাল কাণ্ডের তদন্তে সিআইডির (CID) অতিসক্রিয়তার অভিযোগ। মঙ্গলবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা...