Wednesday, June 10, 2026

করোনা নিয়ে আজ বিকেলে বিশ্বসভায় বার্তা দেবেন নরেন্দ্র মোদি

Date:

Share post:

করোনা মহামারি ঠেকাতে এবার বিশ্ববাসীর উদ্দেশ্যে বার্তা দিতে চলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

সূত্রের খবর, উন্নয়নশীল দেশগুলির সংগঠন, Non-Aligned Movement (NAM) বা জোট নিরপেক্ষ দেশগুলির এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে আজ সোমবার বিকেলে ৷ সেখানেই ভারতের প্রতিনিধিত্ব করবেন প্রধানমন্ত্রী৷ এই প্রথমবার নরেন্দ্র মোদি Non-Aligned Movement-এর কোনও বৈঠকে যোগ দেবেন৷ ২০১২ সালে শেষবারের মতো ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং যোগ দিয়েছিলেন৷ তার পর থেকে দেশের উপ রাষ্ট্রপতি-ই NAM – এর বৈঠকে ভারতের প্রতিনিধিত্ব করতেন৷

রাষ্ট্রসংঘের পর ‘NAM’- ই বিশ্বের দেশগুলির দ্বিতীয় বৃহত্তম সংগঠন৷ এই সংগঠনে এশিয়া, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার মোট ১২০ টি দেশ রয়েছে।আজারবাইজানের প্রেসিডেন্ট ইলাম আলাউভের নেতৃত্বে বিশ্বের বিভিন্ন দেশে মহামারি হয়ে ওঠা করোনা ভাইরাসের মোকাবিলার পদ্ধতি নিয়ে এই বৈঠক হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO-র ডিরেক্টর জেনারেল এবং রাষ্ট্রসংঘের প্রধান, এই দুজন’ই আজকের এই বিশেষ বৈঠকে অংশ নিতে পারেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রতিটি সদস্য-দেশের রাষ্ট্রনেতারাই এতে অংশ নেবেন৷

আর এই বৈঠকেই করোনা মহামারির বিরুদ্ধে ভারত কোন পথে লড়াই চালাচ্ছে এবং বিশ্বের অন্যান্য দেশগুলির তুলনায় কীভাবে সাফল্য পাচ্ছে, NAM-এর সদস্য দেশগুলির কাছে সে কথা তুলে ধরবেন ভারতের প্রধানমন্ত্রী৷ আজ বিকেল সাড়ে ৪টে নাগাদ
প্রধানমন্ত্রীর বক্তব্য পেশ করার কথা৷

Related articles

“এই মুহূর্তে আমার সমস্ত মনোযোগ…”: জেলমুক্তির পরে প্রথম পোস্টে কাকে স্মরণ অর্পিতার!

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ২ বছর ৪ মাস জেলে কাটিয়ে ২০২৪-এর নভেম্বরে মুক্তি পান প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের...

আফগান-পাক সীমান্তে বিমান হানায় ১১ জন শিশু-সহ মৃত ২৬

ফের আফগান-পাক (Afganistan-Pakistan Conflict) সীমান্তে ভয়াবহ বিমানহানা চালাল পাকিস্তানের বায়ুসেনা। ঘটনায় মৃত্যু হয়েছে ২৬ জনের। মঙ্গলবার রাত থেকেই...

দিল্লিতে কংগ্রেস-তৃণমূলের কাছাকাছি আসা: বহিষ্কৃত ঋতব্রতকে জবাব কুণালের

কেন্দ্রে নতুন করে কংগ্রেস ও তৃণমূলের জোট জল্পনা। দুই দলের দুই শীর্ষ নেতৃত্বের সঙ্গে পরপর দুই দিন ধরে...

কানাডায় খুন ভারতীয় বংশোদ্ভূত পুলিশ আধিকারিক!

ভারতীয় বংশোদ্ভূত পুলিশ আধিকারিক খুন কানাডায়। মৃতের নাম তরুণ বালি। অন্টারিও প্রদেশের হার্স্ট শহরে কর্তব্যরত অবস্থায় তাঁকে গাড়ি...