Wednesday, June 10, 2026

দিনে ১ লক্ষ করোনা টেস্টের পরিকল্পনা কেন্দ্রের

Date:

Share post:

আজ অর্থাৎ সোমবার থেকেই করোনা সংক্রমণ রুখতে শুরু হয়ে গেল তৃতীয় দফার লকডাউন। বিশেষজ্ঞদের মতে, লকডাউনের পাশাপাশি করোনা পরীক্ষা বাড়ানো জরুরি। এই পরামর্শ মেনেই কোভিড ১৯-এ আক্রান্তদের চিহ্নিত করতে দিনে এক লক্ষ করোনা পরীক্ষা করার টার্গেট নিয়েছে কেন্দ্রীয় সরকার।

সূত্রের খবর,প্রতিদিন এক লক্ষ র‍্যাপিড অ্যান্টিবডি টেস্ট এবং RT-PCR পরীক্ষা করার লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্র৷

জানা গিয়েছে, ব়্যাপিড টেস্টের কিটের সরবরাহ বাড়তে শুরু করলেই রেড জোন গুলিতে শুরু করা যাবে করোনা পরীক্ষা। প্রাথমিকভাবে করোনা পরীক্ষার বাড়ানোর জন্য সরকারের পরিকল্পনা ধাক্কা খেয়েছিল। কারণ চিন থেকে আনা কিট গুলি অধিকাংশই ত্রুটিপূর্ণ ছিল বলে অভিযোগ৷ দেশে এই কিট তৈরির পাশাপাশি দক্ষিণ কোরিয়া থেকেও কিট আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার৷

Related articles

Bengal T20 League: শাহবাজের দুরন্ত বোলিং, জয় পেয়ে লিগ ২ নম্বরে শ্রাচী রাঢ় টাইগার্স

বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League) দুরন্ত জয় পেল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers )।  মুর্শিদাবাদের বিরুদ্ধে শ্রাচী...

প্রতি বছর নিয়োগের আশ্বাস! দায়িত্ব নিয়েই বাম-তৃণমূল জমানাকে বিঁধে শিক্ষা সংস্কারের ডাক উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথের

ক্ষমতা হস্তান্তর ও নতুন দায়িত্ব গ্রহণের পরেই রাজ্যের শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তনের পক্ষে সওয়াল করলেন সিউড়ির বিজেপি বিধায়ক তথা...

দিল্লিতেও ঝালমুড়ি-রাজনীতি! মোদিকে নিজে হাতে পরিবেশন শুভেন্দুর

আরও একবার রাজনীতির আঙিনায় ফিরে এল সেই পরিচিত ‘ঝালমুড়ি’। তবে এবার আর নির্বাচনী জনসভার মঞ্চে নয়, খোদ দেশের...

অসুস্থতার ছুটি মেলেনি, অফিসের শৌচাগারেই মৃত্যু তরুণীর!

অসুস্থতার কারণে বারবার ছুটির আবেদন করেছিলেন। কিন্তু অভিযোগ, কর্তৃপক্ষ সেই আবেদন নাকচ করে দেয়। শেষ পর্যন্ত অফিসের শৌচাগারেই...