Monday, April 6, 2026

কলকাতায় ব্যাপক দাপট করোনার, কাউন্সিলরদের সতর্ক করলেন মেয়র

Date:

Share post:

কলকাতার অনেকটা অংশেই মারণ ভাইরাস করোনার ব্যাপক দাপট শুরু হয়েছে। কিন্তু তাবলে আপস নয়, কড়া হাতে মোকাবিলা করতে হবে নরখাদক ভাইরাসকে। এদিন কাউন্সিলরদের সঙ্গে গুরুত্বপূর্ণ এক বৈঠকে মেয়র ফিরহাদ হাকিম সতর্কবার্তা দিয়ে বলেন, “আতঙ্কের কথা ভেবে তথ্য গোপন করলে ফল খারাপ হবে।” জানা গিয়েছে, কলকাতার ১২টি ওয়ার্ডে করোনা আক্রান্তের সংখ্যা খুবই বেশি। এবার সেই ১২ ওয়ার্ডের কাউন্সিলরদের নিয়েই সোমবার দীর্ঘ বৈঠক করলেন মেয়র ফিরহাদ হকিম।

জানা গিয়েছে বৈঠকে মেয়র অভিযোগের সুরে বলেছেন, “আমাদের অনেক কাউন্সিলরের মাইক্রোপ্ল্যানিংয়ে ভুল ছিল। অনেকেই বস্তি এলাকায় যাননি”। এমনকি, জোড়াবাগান, গিরিশ পার্ক, সুকিয়া স্ট্রিট, নারকেলডাঙার মতো এলাকায় নিয়ম মেনে কাজ হয়নি বলে বৈঠকে ক্ষোভ প্রকাশ করেন মেয়র। কেন্দ্রের তালিকায় সংক্রমণে বিপদজনক ২০টির শহরের মধ্যে রয়েছে কলকাতার নামও।

তবে এদিন ভাল কাজের জন্য তিনি প্রশংসা করেন ডেপুটি মেয়র অতীন ঘোষ এবং শান্তনু সেনের।

Related articles

বেনজির! ফুলের মালা পরিয়ে মেয়ের ডিভোর্স উদযাপন বাবার

বিয়ে উদযাপনের সঙ্গে এখন নতুন ট্রেন্ড ডিভোর্স উদযাপন (Divorce Celebration)! বিদেশে এইরকম ঘটনা আকছার ঘটে থাকলেও এদেশে নতুন।...

“মেয়েদের গায়ে হাত দিলে… ঝাঁটাই দাওয়াই”: ভোট নষ্ট রুখতে কী পরামর্শ মমতার

বিজেপি ভোটের দিন রাজ্যের গোলমাল বাঁধাতে পারে। সোমবার নদিয়ায় দলীয় প্রার্থীদের সভা থেকে সবাইকে সতর্ক করলেন সেই তৃণমূল...

রাজ্যসভায় শপথ : চার তৃণমূল সাংসদের যাত্রা শুরু

রাজ্যসভার অধিবেশনে এবার বিজেপি বিরোধী সুর চড়ানোর জন্য তৃণমূল কংগ্রেসের নতুন তিন যোদ্ধা। সোমবার থেকেই শপথ গ্রহণ করে...

IPL: নাইট শিবিরে সুখবর! পাঞ্জাব ম্যাচের আগেই কলকাতায় হর্ষিত

আইপিএলের (IPL) শুরুতেই পেস বোলিং নিয়ে সমস্যায় পড়েছে কেকেআর(KKR)। ক্যামেরন গ্রিন বোলিং করতে পারছেন না, পাথিরানা কবে আসবেন...