Tuesday, June 9, 2026

শ্রমিক স্পেশাল ট্রেন: ৮৫% দেবে রেল ও বাকি ১৫% রাজ্য

Date:

Share post:

লকডাউনে ভিন রাজ্যে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের নিজেদের রাজ্যে ফেরাতে তাদের কাছ থেকে ট্রেনভাড়া বাবদ কোনও অর্থ নেবে না রেল। বিতর্ক তৈরি হওয়ার পর সোমবার এই বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দিল কেন্দ্রীয় সরকার। বলা হয়েছে, শ্রমিকদের কাছ থেকে অর্থ নেওয়ার প্রশ্নই নেই। শ্রমিক পিছু ট্রেন ভাড়ার টাকার ৮৫ শতাংশ রেলই বহন করবে। বাকি ১৫ শতাংশ দিতে হবে সংশ্লিষ্ট রাজ্য সরকারকে। করোনা সংক্রমণের আশঙ্কা যাতে না থাকে সেজন্য ট্রেন যাত্রার আগে শারীরিক চেক-আপ ও ট্রেনের ভিতরেও সামাজিক দূরত্ববিধি অনুসরণ করা হবে। রেল দফতর জানিয়েছে, আর্থিক ক্ষতি স্বীকার করেও পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর সমস্ত বন্দোবস্ত করেছে ভারতীয় রেল।

Related articles

FIFA World Cup: তিন দেশের ৩ ম্যাসকট,জেনে নিন তাদের পরিচয়

কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে ফুটবল বিশ্বকাপের(FIFA World Cup)। উত্তর আমেরিকার তিন দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডাতে হবে...

জেনে নিন সপ্তাহের শুরুতে বাজারে পেট্রোল- ডিজেলের দাম কত হল

সপ্তাহের শুরুতে মঙ্গলবার আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল-ডিজেলের নতুন দাম জারি করেছে সরকারি তেল...

সই জাল-কাণ্ডের তদন্তে কালীঘাটে তৃণমূল কার্যালয়ে CID দল, অভিষেকের অফিসেও তদন্তকারীরা

বিধানসভায় সই জাল-কাণ্ডের তদন্তে এবার কালীঘাটে তৃণমূলের কার্যালয়ে সিআইডি-র দল। তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়ির ঠিক...

এবার বিদ্রোহী ব্লকে সায়নী? দিল্লি-যাত্রা নিয়ে জোর জল্পনা

বিদ্রোহী সাংসদদের প্রথমদিনের বৈঠকে ছিলেন না কিন্তু এবার নাকি ওই শিবিরেই নাম লেখাচ্ছেন যাদবপুরের তৃণমূল (TMC) সাংসদ সায়নী...