Saturday, June 27, 2026

ISL: রুদ্ধশ্বাস খেলা শেষেও ডার্বি ড্র, খেতাবের ফয়সালা শেষ ম্যাচেই

Date:

Share post:

  • আইএসএল ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি ড্র। খেলার ফল ১-১।খেতাব জয়ের দৌড়ে এগিয়ে গেল ইস্টবেঙ্গল। লিগের ভাগ্য ঝুলেই রইল শেষ ম্যাচ পর্যন্ত।

ডার্বি ম্যাচে শুরু থেকেই আক্রমন শুরু করে মোহনবাগান। ৪-২-৩-১ ছকে খেলতে শুরু করে মোহনবাগান। অন্যদিকে, অস্কার দল নামান একই ছকে তবে আক্রমণ বেশি হলেই ৫-১-৩-১ ছকে চলে যায় ইস্টবেঙ্গল।

ম্যাচের প্রথম ৪৫ মিনিট ছিল দু দলের কাছে সুযোগ নষ্টের প্রদর্শনী
জয় ছাড়া তাদের কাছে বিকল্প ছিল না। ফলে শুরু থেকেই সাহাল মনবীর লিস্টনকে ইস্টবেঙ্গল বস্কে আক্রমণ করার নীতি নেন লোবেরা। প্রথম ১৫মিনিটে ইস্টবেঙ্গল ডিফেন্ডারদের কাছে ছিল অগ্নি পরীক্ষা। কিন্তু সুযোগ তৈরি করেও তা কাজে লাগাতে পারলেন না বাগান ফুটবলাররা ।

ইস্টবেঙ্গল পাল্টা প্রতি আক্রমন করতে শুরু করে বাগান রক্ষনের ফাঁককে কাজে লাগিয়ে। বিপিন , বিষ্ণু, আন্তনরা বস্কে বিশালকে একা পেয়েও গোল করতে পারলেন না। ১৪ মিনিটে আন্তনের শট বারে লাগল, বিপিন দু বার সহজ সুযোগ নষ্ট করলেন।

অন্যদিকে মোহনবাগান কম নয়, সাহাল থাপারা দূর পাল্লার শট নিলেন , কিন্ত গিল দুর্গের পতন রোধ করলেন। আক্রমণ করলেও দু দলের ফিনিস করতে পারলেন না প্রথম ৪৫ মিনিটে। মিগুয়েলকে নড়ার জায়গা দিলেন না আপুইয়া । অন্যদিকে, ম্যাকলারেনের একই হাল করলেন লাল হলুদ ডিফেন্ডাররা। সুযোগ নষ্টের প্রদর্শনীতে শেষ হল প্রথম ৪৫ মিনিটের খেলা।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই একই মেজাজে খেলতে শুরু করে মোহনবাগান। মনবীর লিস্টনরা দু প্রান্ত দিয়ে বল বাড়ালেন কিন্তু বল গোল লাইন পার করতেই পারছিলেন না ম্যাকলারেন। ৫৮ মিনিটে লিস্টনের ফ্রি কিক একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হল। গোলের সন্ধানে অস্কার নামালেন ইউসেফ, এডমুন্ডকে।

সাহালকে তুলে দিমিকে নামালেন লোবেরা, মনবীরকে তুলে মেহতাব সিংকে নামালেন, অন্যদিকে, টমকে তুলে রবসনকে নামিয়ে দিলেন লোবেরা। ৭৮ মিনিটে ম্যাকলারেন বক্সে ঢুকেও ফিনিস করতে পারলেন না। গোলের জন্য আলবার্টকে তুলে কামিংসকে নামালেন, আপুইয়াকে বসিয়ে নামিয়ে দিলেন দীপককে। সব অস্ত্র প্রয়োগ করে দিলেন লোবেরা।

তিন স্ট্রাইকারে অল ইন্ডিয়ান ডিফেন্স গেলেন লোবেরা। এরই সুযোগে ৮৪ মিনিটে মিগুয়েলের পাস থেকে গোল করলেন এডমুন্ড। গোল শোধ করতে বেশি সময় নিল মোহনবাগান। কর্নার থেকে গোল করলেন কামিংস। সাত মিনিট অতিরিক্ত সময় দিলেন রেফারি। কিন্তু কোনও দলই আর গোল দিতে পারেনি। ফলে দু দলই ২৩ পয়েন্টে পৌছাল। গোল পার্থক্যএ এগিয়ে ইস্টবেঙ্গল।।

_

_

_

_

_

_

Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...