Wednesday, June 10, 2026

ব্যাপক দাম বাড়িয়ে সকাল ১০টা থেকেই খুলে যাচ্ছে মদের দোকান

Date:

Share post:

সুরা প্রেমীদের জন্য সুখবর। আজ, সোমবার সকাল ১০টা থেকে খুলে যাচ্ছে মদের দোকান। প্রতিদিন যা খোলা থাকবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। শর্ত সাপেক্ষে প্রতিটি জোনেই খুলে যাচ্ছে সরকারি লাইসেন্স প্রাপ্ত অফ শপগুলি। তবে অন শপ বা বার রেস্টুরেন্ট খোলার অনুমতি নেই। কোনও শপিং কমপ্লেক্সের দোকানগুলিও খোলা যাবে না। শুধুমাত্র রাস্তার ধারের দোকানগুলো খোলা যাবে। রেড জোনেও খোলা যাবে, তবে কনটেইনমেন্ট এলাকাগুলিতে আগের মতোই বন্ধ থাকবে। যদিও রেড জোনে সোমবার থেকেই খুলবে কিনা তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

পাশাপাশি, একসঙ্গে পাঁচ জনের বেশি দোকানে ভিড় জমানো যাবে না। ক্রেতাদের সামাজিক দূরত্ব বজায় রেখেই কিনতে হবে মদ। মদ কেনাবেচা করতে গিয়ে স্থানীয় প্রশাসন কোথাও যদি আইন-শৃঙ্খলার সমস্যা বোঝে, তাহলে সঙ্গে সঙ্গে সেই অঞ্চলে দোকান বন্ধ করে দেওয়া হবে।

প্রসঙ্গত, দীর্ঘদিন মদের দোকান বন্ধ থাকায় শুধু যে সুরা প্রেমীরা সমস্যায় পড়েছেন তা নয়, বিশাল আর্থিক ক্ষতি হয়েছে রাজ্যগুলির। আফগারি শুল্ক থেকে যে ব্যাপক রাজস্ব আদায় হয়, তা থেকে বঞ্চিত হচ্ছিল রাজ্যগুলি। অথচ, করোনা মোকাবিলায় রাজকোষ থেকে বিপুল অর্থ ব্যয় হচ্ছে।

অন্যদিকে, দোকান বন্ধের সুযোগ নিয়ে এই দুর্দিনে কালোবাজারিরা ব্যাপক আয় করেছে। যার পুরোটাই ব্ল্যাক মানি। যা অর্থনীতির জন্য ভয়ঙ্কর। তাই সবদিক ভাবনা চিন্তা করেই অবশেষে মদের দোকান খোলার অনুমতি দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী সোমবার থেকে মদের দোকান খোলার কথা বলা হয়েছে।

এদিকে, রেড জোনে কাল থেকেই মদের দোকান খোলা হবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। বার ও রেস্টুরেন্ট অবশ্য খোলা থাকবে না। খুলবে শুধুমাত্র অফ শপ। কেন্দ্রের নির্দেশের পর রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।

তবে মদের দোকান খোলার খবর যেমন সুরা প্রেমীদের কাছে সুখবর, ঠিক একইভাবে কপালে ভাঁজ ফেলার মতো খবরও অপেক্ষা করছে তাঁদের জন্য। দীর্ঘদিন পর মদের দোকান খোলা হলেও মদের দাম কিন্তু ব্যাপক হারে বৃদ্ধি হচ্ছে। মদের দাম ৩০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। নতুন দামেই মদ বিক্রি শুরু হবে।

Related articles

Bengal T20 League: শাহবাজের দুরন্ত বোলিং, জয় পেয়ে লিগ ২ নম্বরে শ্রাচী রাঢ় টাইগার্স

বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League) দুরন্ত জয় পেল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers )।  মুর্শিদাবাদের বিরুদ্ধে শ্রাচী...

প্রতি বছর নিয়োগের আশ্বাস! দায়িত্ব নিয়েই বাম-তৃণমূল জমানাকে বিঁধে শিক্ষা সংস্কারের ডাক উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথের

ক্ষমতা হস্তান্তর ও নতুন দায়িত্ব গ্রহণের পরেই রাজ্যের শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তনের পক্ষে সওয়াল করলেন সিউড়ির বিজেপি বিধায়ক তথা...

দিল্লিতেও ঝালমুড়ি-রাজনীতি! মোদিকে নিজে হাতে পরিবেশন শুভেন্দুর

আরও একবার রাজনীতির আঙিনায় ফিরে এল সেই পরিচিত ‘ঝালমুড়ি’। তবে এবার আর নির্বাচনী জনসভার মঞ্চে নয়, খোদ দেশের...

অসুস্থতার ছুটি মেলেনি, অফিসের শৌচাগারেই মৃত্যু তরুণীর!

অসুস্থতার কারণে বারবার ছুটির আবেদন করেছিলেন। কিন্তু অভিযোগ, কর্তৃপক্ষ সেই আবেদন নাকচ করে দেয়। শেষ পর্যন্ত অফিসের শৌচাগারেই...