Wednesday, June 24, 2026

করোনা কিট তৈরির লক্ষ্যে এগোচ্ছে অ্যাডামাস ইউনিভার্সিটি

Date:

Share post:

এবার করোনা কিট তৈরির পথে এগোচ্ছে অ্যাডামাস ইউনিভার্সিটি। একটি অত্যাধুনিক কোভিড ১৯ কিট তৈরি করতে চলেছে তারা। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করে জানান হয়েছে, কোভিড ১৯ টেস্ট কিট তৈরি করার জন্য কলকাতারই সংস্থা এক একুরা ল্যাবস প্রাইভেট লিমিটেডের সঙ্গে একটি মউ স্বাক্ষর করেছে তারা।

অ্যাডামাসের তরফ থেকে জানানো হয়েছে যে কিট তারা তৈরি করছে,

• সেটি দামে সস্তা হবে

• মাত্র ১৫ মিনিটের মধ্যে করোনাভাইরাস পরীক্ষার রিপোর্ট পাওয়া যাবে

• এখন ভাইরাস পরীক্ষার যে কিটটি বাজারে পাওয়া যাচ্ছে সেই তুলনায় অ্যাডামাসের তৈরি কিট অত্যন্ত সংবেদনশীল এবং দ্রুত কাজ করবে।

• শুধু তাই নয় এটি ব্যবহারেও সহজ

• পাশাপাশি একই সঙ্গে অনেক বেশি পরীক্ষার জন্য এটি আদর্শ

•এই কিট ব্যবহার করে পরীক্ষা করলে স্বাস্থ্যকর্মীদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা যথেষ্ট কম

অ্যাডামাস ইউনিভার্সিটির পক্ষ থেকে রেজিস্ট্রার অরূপকুমার শীল ও সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনোভেশন-এর চেয়ারম্যান ডক্টর অমলেশ মুখোপাধ্যায় এবং একুরা ল্যাবের তরফ থেকে অভিজ্ঞান বসু (ডিরেক্টর ) ও অনিমিখ রায় (চিফ সায়েন্টিফিক অফিসার) এই মউ স্বাক্ষর করেন। অ্যাডামাস ইউনিভার্সিটির স্কুল অফ লাইফ সায়েন্স অ্যান্ড বায়োলজি একুরা ল্যাবের গবেষকদের সঙ্গে মিলে কাজ করবেন। স্কুল অফ লাইফ সায়েন্স অ্যান্ড বায়োলজি বিভাগের ডিন ডক্টর রুদ্রপ্রসাদ সাহা এবং বায়োলজি বিভাগের সহকারী প্রোফেসর ডক্টর অন্বেষা চট্টোপাধ্যায় এই গবেষণায় থাকবেন। মে মাসের ১৫ তারিখের মধ্যেই কিট তৈরির কাজ শুরু হয়ে যাবে বলে জানানো হয়েছে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...