Saturday, April 4, 2026

বাম কংগ্রেস কেন্দ্র-রাজ্য উভয়ের সমালোচনায়, দিলীপ বললেন শাক দিয়ে মাছ ঢাকা যায় না

Date:

Share post:

কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবের কড়া চিঠি রাজ্যের মুখ্যসচিবকে। আর সে নিয়ে রাজনৈতিক মহল উত্তপ্ত। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, মৃত্যুতে এগিয়ে, আক্রান্তের নিরিখে এগিয়ে। আবার রোগ প্রতিরোধে পিছিয়ে! এটা তো হওয়ার কথা ছিল না। আমরা যা বলছিলাম চিঠিতে তারই প্রতিফলন। করোনা নিয়ে রাজনীতি না করে রাজ্য সরকারের উচিত বেশি করে টেস্ট করানো, লকডাউন মানা এবং যথাযথ চিকিৎসা করা। রাজ্য সরকারের বোঝা উচিত শাক দিয়ে মাছ ঢাকা যায় না। বিজেপির রাজ্য সম্পাদক সায়ন্তন বসু বলেন, সরকার তথ্য লুকোচ্ছে সবাই বুঝতে পারছে। যারা আসল তথ্য সোশ্যাল মিডিয়ায় দিচ্ছে তাদেরকে ধরে জেলে পুড়ছে। আর তার পরিবর্তে এলাকায় দেড় হাজারের বেশি লোককে নিয়ে মিছিল করে করে সংক্রমণ বাড়াছে পুলিশ প্রশাসন। এখানে যে লাশের হিসাব নেই তা ওদের দেওয়া তথ্যই বলছে। এটাই হলো এ রাজ্যের বাস্তব চিত্র। সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, আমি কাকে দোষ দেব? দুজনেই সমান দোষী। কেন্দ্র-রাজ্য উভয়েই। টাকা দিতে ব্যাঙ্কের লাইনে দাঁড়াতে বাধ্য করছে কেন্দ্র, বাড়ি বাড়ি না দিয়ে রেশনের দোকানে লাইন দিতে করছে কেন্দ্র-রাজ্য, মদের দোকানে লাইন দিতে যে ছাড় দিলো কেন্দ্র-রাজ্য। মানুষ এক জায়গায় জড়ো হচ্ছে রোজ। হাসপাতালে বাস্তবিক চিকিৎসা হচ্ছে না। পরিস্থিতির কী তা যারা হাসপাতালে গিয়েছেন তারা বুঝতে পারছেন। ফলে কাকে ছেড়ে কাকে দোষ দেব? কংগ্রেস সংসদ প্রদীপ ভট্টাচার্য বলেন, আমি এই চিঠির পরিপ্রেক্ষিতে আগে কাঠগড়ায় তুলব কেন্দ্রকে। কারণ, পশ্চিমবঙ্গের যদি এই অবস্থা হয় তাহলে কেন্দ্র কেন বসে বসে দেখছে? আমি তো বলব স্বরাষ্ট্র দফতরের পার্লামেন্টারি কমিটির বৈঠক এখনই ডাকা হোক। সেখানে বুঝিয়ে দেবো করোনাকে সামনে রেখে কীভাবে কেন্দ্র রাজনীতি করছে। আর যে অভিযোগ রাজ্যের বিরুদ্ধে তোলা হয়েছে সে অভিযোগ আমরা বহুদিন থেকেই জানিয়ে আসছিলাম।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...