Monday, April 6, 2026

হ্যাকারের অভিযোগ উড়িয়ে কেন্দ্র জানাল ‘আরোগ্য সেতু’ অ্যাপ সম্পূর্ণ সুরক্ষিত

Date:

Share post:

করোনাভাইরাস ট্র্যাকিং অ্যাপ ‘আরোগ্য সেতু’ থেকে কোনও তথ্য ফাঁস হয় না। ফরাসি নৈতিক হ্যাকার ‘হোয়াইট হ্যাটের’ অভিযোগের উত্তরে বুধবার এই দাবি করল কেন্দ্রীয় সরকার। আরোগ্য সেতু অ্যাপের কারণে ৯০ মিলিয়ন ভারতবাসীর ব্যক্তিগত তথ্য অরক্ষিত হয়ে পড়েছে বলে মঙ্গলবার অভিযোগ করেন ‘হোয়াইট হ্যাট’।
বৈদ্যুতিন ও তথ্য-প্রযুক্তির তত্ত্বাবধানে ন্যাশনাল ইনফরমেটিকস সেন্টার (এনআইসি) এই আরোগ্য সেতু অ্যাপটি তৈরি করেছে। একটি বিবৃতিতে,  ‘‘অ্যাপ ব্যবহারকারীদের লোকেশন দেখা যাচ্ছে বলে অভিযোগ করেছেন এলিয়ট। কিন্তু লোকেশন ট্র্যাকের উপর ভিত্তি করেই অ্যাপটি তৈরি করা হয়েছে। অ্যাপটির সুরক্ষা বিধিতেও তার উল্লেখ রয়েছে। অ্যাপ ব্যবহারকারীর লোকেশন জেনে সেই তথ্য আমাদের সুরক্ষিত সার্ভারে রাখা হয়।’’
বুধবার সকালে কেন্দ্রের জারি করা এই বিবৃতিতে বলা হয়, ওই
এথিকাল হ্যাকারের সঙ্গে আমাদের কথা হয়েছে। আরোগ্য সেতু অ্যাপে তথ্য চুরির সম্ভাবনার কোন‌ও প্রমাণ দিতে পারেননি তিনি। ব্যবহারকারীদের লোকেশনের তথ্য প্রকাশ্যে এসে যাবার কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে আরোগ্য সেতু টিম।

যদিও একথা মানতে চাননি এলিয়ট। বরং তিনি বলেছেন, অ্যাপটির নানা সমস্যার কথা তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে যাবেন।
এর পাশাপাশি এই অ্যাপ কতটা সহজে হ্যাক করা যায় তা দেখানোর জন্য ভারতীয়দের কাছে ফোন নম্বর চেয়ে ট্যুইট করেছেন তিনি।

Related articles

উত্তরপ্রদেশ থেকে ২০০ গাড়ি সেনা, ইভিএম মেশিনে চিপ! সতর্ক করলেন মমতা

নির্বাচন কমিশনকে দিয়ে যে পদ্ধতিতে কারচুপি ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত কেন্দ্রের বিজেপি সরকার করে এসেছে, তার পর্দা...

বিয়ের প্রতিশ্রুতিতেও মুক্তি নয়, পকসো মামলায় কড়া বার্তা গুয়াহাটি আদালতের

প্রেমের সম্পর্কের কথা বলে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করা যায় না। পকসো মামলার শুনানিতে এই মন্তব্য করল গুয়াহাটি হাইকোর্ট...

মানুষের কাজ যে করবে সেই প্রার্থী: নাম না করে তপন চট্টোপাধ্যায়কে নিশানা তৃণমূল সুপ্রিমোর

“কেউ কেউ আছে কাজ করবে না, কিন্তু সারাজীবন তাঁকেই প্রার্থী করতে হবে। না দল সেটা কোনওদিনই করবে না“।...

গান্ধীমূর্তিতে শ্রদ্ধা জানিয়ে মনোনয়ন পেশ: ঘরের ছেলে কুণালের জন্য বিপুল উন্মাদনা জনতার

নির্বাচনের দিন যত এগিয়ে আসছে সব দলীয় প্রার্থীদের মনোনয়নের প্রক্রিয়াও তত দ্রুত হচ্ছে। সোমবারই প্রথম দফার নির্বাচনের মনোনয়ন...