Monday, April 6, 2026

রাজ্যর নির্দেশ উপেক্ষা করে খুলে গেল স্কুল!

Date:

Share post:

করোনার জেরে ১০ জুন পর্যন্ত রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। নির্দেশকে উপেক্ষা করে খুলে গেল দুর্গাপুরের একটি বেসরকারি স্কুল। লকডাউনের মধ্যে কোনও রকম বিধি নিষেধকে তোয়াক্কা না করে বই বিতরণ শুরু হলো স্কুলে।

ঘটনা দুর্গাপুরের এ জোনের একটি বেসরকারি স্কুলের। মঙ্গলবার বই বিতরণ শুরু করে স্কুল কর্তৃপক্ষ। বই নিতে ভিড় জমান অভিভাবকরা। শুরু হয় হুড়োহুড়ি। সামাজিক দূরত্বের তোয়াক্কা না করে স্কুলে ভিড় করেন তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। অভিভাবকরা জানান, নতুন শিক্ষা বর্ষের বই দেওয়ার জন্য টোকেন দেওয়া শুরু করে স্কুল। স্কুলের কাউন্টার থেকে টোকেন সংগ্রহ করা নিয়ে হুড়োহুড়ি পড়ে যায়। পুলিশের হস্তক্ষেপে বন্ধ করে দেওয়া হয় বই বিতরণ।

এদিকে স্কুল কর্তৃপক্ষের দাবি, বই না পেয়ে সমস্যা হচ্ছে পড়ুয়াদের। বই বিতরণ করার জন্য স্থানীয় প্রশাসনের কাছে অনুমতি চাওয়া হয়েছিল। যদিও দুর্গাপুরের মহকুমা শাসকের দাবি অনুমতি না নিয়েই বই বিতরণ করছিল ওই স্কুল। গোটা ঘটনার তদন্ত করা হবে বলে জানিয়েছেন তিনি।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...