Wednesday, June 17, 2026

মদ কিনছেন মহিলারা, টুইট করে বিতর্কে বলিউডের রামগোপাল বর্মা

Date:

Share post:

দেশজুড়ে মদের দোকানগুলি খুলে দেওয়া হয়েছে সোমবার থেকেই৷

সামাজিক দূরত্ব বজায় রেখে চলছে মদ বিক্রি। মদের দোকানগুলিতে উপচে পড়া ভিড়ের ছবিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেইরকম একটা ছবি টুইটারে শেয়ার করে “নারী-বিদ্বেষী” মন্তব্য করে বসলেন বলিউডের এক বিতর্কিত ব্যক্তি হিসাবেই পরিচিত পরিচালক আরজিভি বা রামগোপাল বর্মা৷ অভিযোগ উঠেছে, গার্হ্যস্থ হিংসা নিয়ে নিম্নরুচির ট্যুইট করেছেন রামগোপাল।
বলিউডের এই বিতর্কিত পরিচালক যে ছবিটি টুইটারে শেয়ার করেন সেখানে দেখা যাচ্ছে একটি মদের দোকানের সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন ৭-৮ জন মহিলা। তিনি এই ছবির ক্যাপশনে লেখেন, ‘দেখুন কারা মদের দোকানে লাইন দিয়েছে ….মদ্যপ পুরুষদের থেকে মহিলাদের বাঁচাতে কত বাড়াবাড়ি না করা হয়..’।

রাম গোপাল বর্মার এই টুইট ঘিরে সমালোচনার ঝড় উঠে নেটদুনিয়ায়। এদিকে, সোমবার থেকেই মহিলাদের মদ কেনার একাধিক ছবি ভাইরাল হয়েছে ফেসবুক-টুইটারে। তাই মেয়েদের মদ খাওয়া নিয়েও চলেছে “গবেষণা”৷ মহিলাদের ক্ষমতায়ণ, নারী স্বাধীনতা, সমান অধিকারের জন্য যখন গোটা বিশ্বে এত লড়াই চলছে তখনও তাঁদের পোশাক, কিংবা সিগারেট- মদ খাওয়াটাই মহিলার চরিত্রের মাপকাঠি হিসাবে ধরে নেওয়াটা একেবারেই মেনে নিচ্ছে না নারীবাদীরা। তাই সরকার পরিচালকের বিরুদ্ধে সরব নেটিজেনদের একাংশ। এই তালিকায় রয়েছেন ঠোঁটকাটা গায়িকা সোনা মহাপাত্র।
তিনি টুইট বার্তায় লেখে, ‘প্রিয় রামগোপাল বর্মা, তুমিও এবার চটজলদি সেই সব মানুষের লাইনে দাঁড়াও যাঁদের প্রকৃত শিক্ষার খুব দরকার। যাতে তুমি বুঝতে পার এই টুইটটা অনৈতিক এবং লিঙ্গ বৈষম্যের পরিচায়ক। মহিলাদেরও অ্যালকোহল কেনা এবং পান করবার সম্পূর্ন অধিকার রয়েছে। কারুরই মদ খেয়ে হিংস্র হওয়ার অধিকার নেই’।

Related articles

উদ্ধব শিবিরের সাংসদ-বিধায়ক ভাঙানো চালু রেখেছে বিজেপি! আইনি পদক্ষেপের হুঁশিয়ারি রাউতের

শিবসেনায় ( Shiv Sena) (উদ্ধব শিবির) ভাঙন অব্যাহত। শীঘ্রই উদ্ধব শিবিরের ৭ সাংসদ ও ১৬ জন বিধায়ক দল...

আর জি করে কর্তব্যরত জওয়ানের লালসার শিকার তরুণীর পাশে দাঁড়াননি বিজেপি বিধায়ক! অভিযোগ নির্যাতিতার পরিবারের

আর জি করের রোগিনীর মেয়েকে ধর্ষণের ঘটনায় পাশে দাঁড়াননি রাজারহাট-নিউটাউনের বিজেপি (BJP) বিধায়ক পীযূষ কানোরিয়া (Pijus Kanoriya)। অভিযোগ...

জেনে নিন দেশের মেট্রো শহরগুলিতে জ্বালানির দর

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম, কেন্দ্র ও রাজ্যের কর কাঠামো এবং পরিবহণ খরচের উপর নির্ভর করে প্রতিদিনই জ্বালানির...

দুর্নীতি ইস্যুতে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই GTA চেয়ারম্যান পদ থেকে ইস্তফা অনীতের

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার পাহাড় সফরে গিয়ে দুর্নীতি ইস্যুতে কড়া পদক্ষেপের বার্তা দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (CM...