Thursday, June 11, 2026

লকডাউনের সময়ে ও পরে ব্যবসার ভবিষ্যত! শুনুন তিন নামজাদা কী বলছেন

Date:

Share post:

লকডাউনের শহরে অসাধারণ এক আইনি আলোচনা। বিষয় : “কোভিড-১৯ -এর সময়ে ও পরে ব্যবসার ভবিষ্যৎ, এক আইনি আলোচনা” ( Business continuity amidst and beyond covid-19 ; The legal Discourse)। যে বিষয়টি আমজনতার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে, সেটাই তুলে আনার চেষ্টা আলোচনা থেকে। নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। আলোচনায় থাকছেন সাংসদ এবং বিশিষ্ট আইনজীবী ডঃ অভিষেক মনু সিংভি, সুপ্রিম কোর্টের বিচারপতি ইন্দু মালহোত্রা এবং প্রথিতযশা আইনজীবী ও অ্যাকুইল আইনি সংস্থার অন্যতম অংশীদার সুচরিতা বসু। নিশ্চিতভাবে বিচারপতি মালহোত্রা ও আইনজীবী অভিষেক মনু সিংভি পরিচিত মুখ, কিন্তু এই সময়ের তরুণ আইনজীবী এবং অসাধারণ বক্তা সুচরিতা বসুর বক্তব্যও এই আলোচনার অন্যতম আকর্ষণ।

আলোচনার উদ্যোক্তা কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি বা সিআইআই আর অ্যাকুইল আইনি সংস্থা। শনিবার, ৯মে দুপুর তিনটে থেকে এই আলোচনা শুরু হবে। যেহেতু আসন সীমিত, তাই অন লাইন রেজিস্ট্রেশনের আহ্বান জানানো হয়েছে উদ্যোক্তাদের পক্ষ থেকে। রেজিস্ট্রেশন করুন এই ঠিকানায় http://cutt.ly/syjY8SA.

Related articles

প্রয়োজন নেই কোনও সাবস্ক্রিপশনের! ভারতে বিনামূল্যেই দেখা যাবে বিশ্বকাপ

প্রতীক্ষার অবসান। ভারতীয় সময় বৃহস্পতিবার মধ্যরাতে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ (Fifa Football WC) । প্রথম ম্যাচে অন্যতম আয়োজক...

CJP-র দ্বিতীয় কর্মসূচি: শিক্ষামন্ত্রীর ইস্তফা চেয়ে আজ পুনেতে জমায়েতের ডাক ককরোচদের

দিল্লির যন্তরমন্তরে সফল কর্মসূচির পর এবার দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের (Dharmendra Pradhan) ইস্তফা চেয়ে বৃহস্পতিবার মহারাষ্ট্রের পুনেতে শান্তিপূর্ণ...

কাঁচরাপাড়ার বেসরকারি স্কুল থেকে উদ্ধার পৌনে ২ কোটি!

কলকাতার সুরেন্দ্রনাথ কলেজের পর এবার উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ার হার্নেট ইংলিশ মিডিয়াম স্কুলে (Kanchrapara Harnett English Medium School)...

আজ হাইকোর্টে বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে স্পিকারের বিরুদ্ধে শোভনদেবের মামলার শুনানি

তৃণমূল কংগ্রেস (TMC) থেকে বহিষ্কৃত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে (Ritabrata Banerjee) পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা নির্বাচন করে নিয়ম বহির্ভূত কাজ...