Saturday, April 4, 2026

মার্কেট কমপ্লেক্সে দোকান খোলায় কোচবিহারে আটক ২

Date:

Share post:

মার্কেট কমপ্লেক্সে দোকানে খোলায় দুজনকে আটক করল কোচবিহার জেলা প্রশাসন। সরকারি নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছিল মার্কেট কমপ্লেক্সে কোনও দোকান খোলা যাবে না। সেই নির্দেশ অমান্য করে কোচবিহার ভবানীগঞ্জ মার্কেট কমপ্লেক্সে দোকান খোলেন দুই ব্যক্তি।

বৃহস্পতিবার সকালে ভবানীগঞ্জ বাজারে অভিযানে যান সদর মহকুমা শাসক এবং সিভিল ডিফেন্স ভলেন্টিয়াররা। বাজারের ভিতরে ঝাঁপ বন্ধ করে একটি গয়নার দোকানে বেশ কয়েকজন গল্প করছিলেন। তা শুনতে পান সদর মহকুমা শাসক সঞ্জয় পাল। তৎক্ষণাৎ ঝাঁপ উঠিয়ে তাঁদের বার করেন তিনি। আটক করা হয় ওই ব্যক্তিদের। এদিন দফায় দফায় অভিযান করে কোচবিহার ভবানীগঞ্জ বাজারের একাধিক দোকান বন্ধ করে দেন মহকুমা শাসক এবং তাঁর দল।

সঞ্জয় পাল বলেন, “সরকারি নির্দেশিকা অমান্য করলে এরপর বাজার অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হবে। নিত্য প্রয়োজনীয় সামগ্রী এবং নির্দেশিকা মেনে বাজারের কিছু অংশ খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু সরকারি নির্দেশিকা না মানলে প্রশাসন তার ব্যবস্থা নেবে।”

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...