Saturday, June 27, 2026

ত্রিকোণ প্রেমে স্বামীর সামনেই খুন মহিলা! থানায় আত্মসমর্পণ প্রেমিকের

Date:

Share post:

ত্রিকোণ প্রেমের জেরে ফের এক খুন। এবার ঘটনা হুগলি জেলার চুঁচুড়ায়। ত্রিকোণ প্রেমের জেরে খুন হলেন এক মহিলা। মৃতার নাম ছবি দে (৪৪)। বাড়ি চুঁচুড়া সত্যপীরতলা এলাকায়। এলাকার মহকুমা শাসকের অফিস সংলগ্ন একটি মাঠে এমন মর্মান্তিক ঘটনাটি ঘটে।

জানা গিয়েছে, আজ শুক্রবার সকালে ওই মহিলা তাঁর স্বামীর সঙ্গে বেরিয়েছিলেন। মাঠের কাছে আচমকাই তাঁর প্রেমিক তারক মণ্ডল ধারাল অস্ত্র দিয়ে ছবিদেবীকে এলোপাতাড়ি ভাবে আঘাত করে বলে অভিযোগ। ঘটনাস্থলেই মৃত্যু হয় মহিলার। এই ঘটনার পর অভিযুক্ত তারক মন্ডল চুঁচুড়া থানায় গিয়ে আত্মসমর্পণ করে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...