Monday, April 6, 2026

রবীন্দ্র জয়ন্তীতে শান্তিনিকেতনে অনাড়ম্বরে কবি প্রণাম

Date:

Share post:

আজ ২৫ শে বৈশাখ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৯ তম জন্মদিন। অন্যান্য বছর এই দিনটি শান্তিনিকেতনে সাড়ম্বরে পালন করা হয়ে থাকে। তবে এবার করোনা ভাইরাসের সংক্রমণের জন্য এবং সরকারি নির্দেশিকা মতো সামাজিক দূরত্ব বজায় রেখে কবি গুরুর জন্ম জয়ন্তী পালন করল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়।

এদিন সকালে বিশ্বভারতীর উপাসনা গৃহে গুরুদেবের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। তারপর উত্তরায়নের উদয়ন ভবনে কবিগুরুর ব্যবহৃত আসনে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। ছাতিম তলায় গানের মধ্য দিয়ে কবিগুরুকে স্মরণ করেন বিশ্বভারতীর জনাকয়েক কর্মী, পড়ুয়া ও উপাচার্য অনুষ্ঠান সমাপ্ত করেন।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...