Saturday, June 27, 2026

কলকাতা পুরসভার প্রশাসক বোর্ডকে বেআইনি আখ্যা দিয়ে ভেঙে ফেলার দাবি সোমেনের

Date:

Share post:

সংবিধান অমান্য করে গঠিত হয়েছে কলকাতা পুরসভার প্রশাসক বোর্ড। এই বোর্ড সম্পূর্ণভাবে বেআইনি। তাই অবিলম্বে এই বোর্ড ভেঙে দেওয়া হোক। শুক্রবার এমনই দাবি করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র।

প্রদেশ কংগ্রেস সভাপতি হাফ-ডজন প্রশ্ন তুলে বলেন—

১) একজন ব্যক্তির পদের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে কী করে নিজেকেই করপোরেশনের নবগঠিত প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করতে পারে? আমরা কি ধরে নেব যে, শাসক দল নিজেদের আধিপত্য বজায় রাখার জন্য এই কাজ করল?

২) প্রশাসক হিসেবে একজন সরকারি আধিকারিক নিযুক্ত করার পরম্পরা থেকে রাজ্য সরকার কী কারণে সরে এলো?

৩) কী করে একজন বিদায়ী মেয়র নবগঠিত বোর্ডের প্রশাসক নিযুক্ত হতে পারে?

৪) রাজ্যপালকে জানিয়ে তাঁর দ্বারাই প্রশাসক নিযুক্ত করা উচিত ছিল। প্রিন্সিপাল সেক্রেটারির দ্বারা নিয়োগ করা আসলে আইনের সীমা লঙ্ঘন করা।

৫) মেয়াদ উত্তীর্ণ হওয়া ব্যক্তিদের উপর আইন ভেঙে ওই একই কার্যভার কী করে অর্পণ করা হল?

৬) আমাদের দাবি- অবিলম্বে এই বেআইনি কলকাতা কর্পোরেশন বোর্ড ভেঙে আইনানুগ পথে একজন সরকারি আধিকারিককে প্রশাসক হিসেবে নিযুক্ত করা হোক। এবং রাজ্যের সকল স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে বোর্ড গঠন করা হোক।

Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...