Monday, April 13, 2026

গ্রিন জোনের সাত জেলায় ভাড়া বাড়িয়ে বাস চালানোর সিদ্ধান্ত

Date:

Share post:

গ্রিন জোনে বাস চালানোর অনুমতি মিলেছে আগেই। কিন্তু অল্প যাত্রী নিয়ে বাস চালাতে গেলে ক্ষতির মুখে পড়তে হবে বলে পিছিয়ে আসছিলেন বাস মালিকরা। এই পরিস্থিতিতে আপাতত বেসরকারি বাসের ভাড়া বাড়িয়ে চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রাজ্য পরিবহন দফতর সূত্রে খবর। তবে, সরকারি বাসের ক্ষেত্রে ভাড়া অপরিবর্তিত থাকবে। করোনার সংক্রমণহীন সাতটি জেলায় কয়েকদিনের মধ্যেই পরিষেবা শুরু হতে পারে। তবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে বাস চলবে সীমিত যাত্রী নিয়ে। সেই কারণে ভাড়া দেড় থেকে দু’গুণ পর্যন্ত বাড়তে পারে। করোনা বিধি অনুযায়ী, যাত্রীদের মাস্ক পরা বাধ্যতামূলক। এই বিষয়ে জেলার পরিবহন আধিকারিকেরা দ্রুত নির্দেশিকা জারি করবেন।

বৃহস্পতিবার, ৭ জেলা- ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, দুই দিনাজপুর, কোচবিহার ও আলিপুরদুয়ারের প্রশাসনিক আধিকারিকরা বিভিন্ন বেসরকারি বাস সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। সর্বাধিক ২০ জন যাত্রী নিয়ে বাস চালাতে হলে তাঁদের আর্থিক ক্ষতি হবে বলে জানান বাস মালিকরা। সিদ্ধান্ত হয়, বিশেষ পরিস্থিতিতে ভাড়া কিছুটা বাড়িয়ে পরিস্থিতির সামাল দেওয়া হবে। তবে কোনও অবস্থাতেই দ্বিগুণের বেশি ভাড়া বাড়ানো যাবে না বলে পরিবহন দফতর সূত্রে খবর।

আন্তর্জেলা পারমিট রয়েছে, এমন কিছু বাস চালানোর ক্ষেত্রে ছাড়পত্র দেওয়া হতে পারে।

নির্দিষ্ট কিছু রুটে চলতে পারে সরকারি পরিবহন নিগমের বাসও। তবে সে-ক্ষেত্রে সরকারি বাসে ভাড়ার হার পাল্টাবে না।

সাতটি জেলায় অর্থনৈতিক এবং প্রশাসনিক কাজকর্ম শুরু হওয়ায় প্রাথমিকভাবে বাস চলাচল শুরু হচ্ছে। সংক্রমণ বা অন্য কোনও সমস্যা দেখা দিলে পরিষেবা বন্ধ করে দেওয়া হবে।

Related articles

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...

ভোটে জিতে ক্ষমতায় এসে তুলে দেব নাম: বাদুড়িয়ায় আশ্বাস অভিষেকের

এসআইআর করে বাংলার যে ৯০ লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তার বড় প্রভাব পড়েছে উত্তর...

সুরসম্রাজ্ঞীর ‘মিষ্টি’ স্মৃতি: ল্যাংচা দিয়েই আশা ভোঁসলের মন জয় জাভেদের

প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলের প্রয়াণে গোটা দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। অসংখ্য গানের মতোই তাঁর জীবনের অনেক অজানা...