Tuesday, March 31, 2026

সামাজিক দূরত্ব বজায় রেখে সুরা-প্রেমীরা ঘরে বসে যেভাবে হাতে পাবেন মদ

Date:

Share post:

করোনা মোকাবিলায় চলছে লকডাউন। সামাজিক দূরত্ব বজায় রাখতে নিত্য প্রয়োজনীয় সামগ্রী এবং জরুরি পরিষেবা ছাড়া সরকারি নির্দেশে কার্যত সবকিছু বন্ধ ছিল। তবে রাজ্য সরকারগুলির রাজকোষে টান পড়ায় এখন থেকে শর্ত সাপেক্ষে মদের দোকান খোলার অনুমতি মিলেছে। যার দরুণ বেজায় খুশি সুরা প্রেমীরা।

গত সোমবার থেকে মদের দোকান খোলার অনুমতি দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সেই মতো দেশের বিভিন্ন প্রান্তে খুলেছে মদের দোকান। এ রাজ্য তথা শহরেও খুলেছে দোকান। দীর্ঘদিন ঝাঁপ বন্ধের পর হঠাৎ দোকান খোলায় পড়ছে লম্বা লাইন। বেশিরভাগ জায়গায় ভাঙছে লকডাউন। ব্যাহত হচ্ছে সামাজিক দূরত্ব বিধি। বাড়ছে ঝুঁকি।

এই সমস্যা মেটাতে এবার হোম ডেলিভারি বা অনলাইনে মদ কেনা-বেচার উপর জোর দিয়েছে রাজ্য সরকার। সূত্রের খবর, আগামী সপ্তাহ থেকেই সুরা প্রেমীরা কিছুটা বেশি ব্যয় করলেই ঘরে বসেই পেয়ে যাবেন মদ।

কিন্তু কীভাবে পাবেন অনলাইনে মদ? আবগারি দফতর সূত্রে জানা গিয়েছে, অনলাইনে মদ কেনার ব্যাপারে বেশ কিছু প্রসেস অবলম্বন করতে হবে সুরা প্রেমীদের। মদ অর্ডারের জন্য গ্রাহককে প্রথমেই যেতে হবে রাজ্যের আবগারি দফতরের ওয়েবসাইট excise.wb.gov.in-এ। সেখানে অনলাইন একটিও ফর্ম পূরণ করতে হবে। যেখানে রয়েছে “ই-বেভকো” নামের একটি ট্যাব। ক্লিক করলে রিটেল সংক্রান্ত আর একটি ট্যাব মিলবে ।

এই ট্যাবে নিজের নাম, বয়স, ঠিকানা, মোবাইল নম্বর ও ইমেল আইডি লিখে ফর্ম পূরণ করতে হবে। এরপর সংশ্লিষ্ট ক্রেতারনমোবাইল নম্বরে আসবে একটি OTP. সেটি ব্যবহার করে কিনতে পারবেন অনলাইনে মদ। একেবারে ঘরে বসে। লকডাউনে সামাজিক দূরত্ব বজায় রেখে।

আরও জানা গিয়েছে, যেখান থেকে গ্রাহক অনলাইনে মদ কিনবেন, জিপিএসের মাধ্যমে তাঁর লোকেশন ট্র্যাক হয়ে যাবে। এরপর সবচেয়ে নিকটবর্তী দোকানের মাধ্যমে গ্রাহকের বাড়িতে মদ হোম ডেলিভারি হয়ে যাবে। আর ডেলিভারি বয়কে অন ক্যাশে পেমেন্ট করবেন গ্রাহক।

Related articles

আজ পশ্চিম মেদিনীপুরের গড়বেতা-চন্দ্রকোনায় সভা মমতার, দুই দিনাজপুরে ভোট প্রচারে অভিষেক

ভোট প্রচারে আজ পশ্চিম মেদিনীপুরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার বেলা বারোটা থেকে চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রের...

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...