Saturday, April 18, 2026

আম পাকাতে রাসায়নিক ব্যবহার বন্ধে কড়া পদক্ষেপ বাংলাদেশে

Date:

Share post:

বাংলাদেশে রাজশাহীর গুটি জাতের আম বাজারে পাওয়া যাবে আগামী ১৫ মে থেকে। সুস্বাদু অন্যান্য জাতের আম পেতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। আগামী ১৫ মে-এর আগে কোনও আম নামানো যাবে না। ১৫ মে থেকে সব ধরনের গুটি আম পাড়তে পারবেন চাষিরা। আজ শুক্রবার জেলা প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে ।

গোপালভোগ আম

রাজশাহী জেলা প্রশাসক মো. হামিদুল হক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন , এই মরসুমে গোপালভোগ আম নামাবে ২০ মে থেকে। এর পাঁচদিন পর ২৫ মে থেকে নামাবে লক্ষণভোগ, লখনা এবং রাণীপছন্দ। হিমসাগর, ক্ষিরসাপাত আম নামবে আরও তিন দিন পর ২৮ মে। আগামী ৬ জুন থেকে নামবে ল্যাংড়া আম। এরপর ১৫ জুন থেকে আম্রপালি ও ফজলি নামবে। আর মরসুমের শেষে আশ্বিনা ও বারি আম-৪ নামবে ১০ জুলাই থেকে।
আমচাষি ও বাগান মালিকদের উদ্দেশে রাজশাহী জেলা প্রশাসনের নির্দেশ , নির্ধারিত সময়ের আগে কোনওভাবেই অপরিপক্ক আম সংগ্রহ কিংবা বাজারে বিক্রি করা যাবে না। আম পাকানো ও সংরক্ষণ বা বাজারজাত করার জন্য কোনও রাসায়নিক ব্যবহার করা যাবে না। জনসচেতনতা সৃষ্টি ছাড়াও তারা আইন অমান্যকারীদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিচারের আওতায় আনবেন।

লক্ষ্মণভোগ আম

জেলা প্রশাসন আরও বলেছে, নিরাপদ ও বিষমুক্ত আম উৎপাদনে প্রত্যেক উপজেলায় আলাদা কমিটি থাকবে। এই কমিটি অসময়ে আম নামানো এবং আমে রাসায়নিক ব্যবহার ঠেকাতে আমবাগান, কেমিক্যাল বিক্রির দোকান এবং আমের আড়ত পরিদর্শন করবে। প্রয়োজনে বড় অঙ্কের জরিমানা করা হবে।

Related articles

শওকত আমার ডানহাত: নিরাপত্তা তুলে নেওয়ার চক্রান্তে সোচ্চার মমতা

নির্বাচনী আদর্শ আচরণবিধির নামে যথেচ্ছ নিয়ম বদল করে আরোপ করে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। আইন শৃঙ্খলা পরিস্থিতি তারপরেও...

ভোটের মুখে দলীয় প্রার্থীর বাড়ি-কার্যালয়ে IT হানা! কমিশনে নালিশ তৃণমূলের

সামনেই বিধানসভা নির্বাচন (Election)। আর তার আগে বাংলায় (West Bengal TMC Candidate) প্রার্থীদের হেনস্থা করতে সব বারের মতো...

IPL: ব্য়র্থ রাহানেও পেলেন অভিনন্দন বার্তা, কোন অঙ্কে প্লে অফে যেতে পারে কেকেআর?

হারের পর হার, তবুও লড়াই ছাড়ছেন না অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। আদৌও রাহানেকে অধিনায়ক রাখা হবে কিনা তা...

গরমে কাবু ‘ফাটাকেষ্ট’! দুর্গাপুরে রোড শো ছেড়ে মাঝপথে পিঠটান, ‘জয় বাংলা’ স্লোগান তুললেন স্থানীয়রা

তীব্র গরমে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দলের প্রচারে পদযাত্রা করছেন। রোদ মাথায় নিয়ে প্রায় প্রতিদিন দীর্ঘ...