Friday, June 19, 2026

গান গেয়ে কবিগুরুকে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

“দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে “৷

মঞ্চ নেই, ভিড় নেই, দর্শক নেই৷ রবীন্দ্রসদন সংলগ্ন ক্যাথিড্রাল রোডে দাঁড়িয়ে মাইক হাতে নিজে এই গান গাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সহ-গায়ক মন্ত্রী ইন্দ্রনীল সেন৷ লকডাউনে অভিনব রবীন্দ্র জয়ন্তীর আয়োজন করেছে রাজ্য সরকার। সেখানেই মুখ্যমন্ত্রী গাইলেন, “দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে “৷ শ্রদ্ধা জানালেন কবিগুরুকে৷

রবীন্দ্রসদন সংলগ্ন ক্যাথিড্রাল রোডে এবছর কোনও মঞ্চ হয়নি। রাস্তায় চেয়ার পেতে রাখা হয়েছে রবীন্দ্র প্রতিকৃতি৷ সেখানে মালা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এখানেই অন্যরকমভাবে রবীন্দ্র জয়ন্তী ও পালিত হবে৷ শিল্পীরা ঘরে বসে কেউ মোবাইলে, কেউ ক্যামেরার সামনে গানের রেকর্ডিং করেছেন। সেই সব ফুটেজই এখানেই দেখানোর আয়োজন করেছে রাজ্য তথ্য ও সংস্কৃতি দফতর। এবারের এই ব্যতিক্রমী রবীন্দ্র-জয়ন্তীতে থাকার কথা জয় গোস্বামী ( কবিতা পাঠ), শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, স্বপন বসু, মনোময় ভট্টাচার্য, রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন, প্রমিতা মল্লিক, রূপঙ্কর বাগচী, শ্রাবণী সেন, সোমলতা আচার্য্য চৌধুরী, সুরজিৎ চট্টোপাধ্যায়, লোপামুদ্রা মিত্র, নচিকেতা চক্রবর্তী, শান্তনু রায়চৌধুরির৷ একমাত্র ইন্দ্রনীল সেনই নিজে হাজির থেকে অনুষ্ঠান সঞ্চালনা করবেন। আর স্ক্রিনে ভেসে উঠবেন শিল্পীরা। জানা গিয়েছে, গোটা অনুষ্ঠান নিজের হাতেই সাজিয়েছেন মুখ্যমন্ত্রী। স্ক্রিনে গায়কদের গান ও পাঠের আইডিয়াও তাঁরই।

Related articles

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...