Tuesday, June 23, 2026

অ্যালকোহলযুক্ত হ্যান্ড স্যানিটাইজার রফতানি নিষিদ্ধ করলো কেন্দ্র

Date:

Share post:

অ্যালকোহল আছে এমন হ্যান্ড স্যানিটাইজার এক্সপোর্ট বন্ধ করে দিল ভারত সরকার। শুধু অ্যালকোহলযুক্ত হ্যান্ড স্যানিটাইজারই নয়, এটা বানাতে যে সমস্ত উপকরণ লাগে, তার রফতানিও বন্ধের নির্দেশ দিয়েছে কেন্দ্র। ফরেন ট্রেড (ডেভলপমেন্ট ও রেগুলেশন) ১৯৯২ আইন অনুযায়ী কেন্দ্র এই সিদ্ধান্ত নিয়েছে।

করোনা থেকে বাঁচতে আগাম সতর্কতা আর পরিচ্ছন্নতাই অন্যতম উপায়। সে কারনেই বিশেষজ্ঞরা বার বার ভাল করে সাবান দিয়ে হাত, মুখ ধুতে বলছেন। বাইরে বেরলে নাক, মুখ মাস্কে ঢাকতে বলছেন। যেখানে হাতের কাছে জল পাওয়ার উপায় নেই, সেখানে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ভাল করে জীবানু মুক্ত করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। একারনেই এখন অনেকটাই বেড়ে গিয়েছে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবহার।
বিশেষজ্ঞদের বক্তব্য, যে কোনও সাধারন হ্যান্ড স্যানিটাইজারে ঠিকঠাক কাজ হবে না। ব্যবহার করতে হবে এমন সব হ্যান্ড স্যানিটাইজার যেগুলিতে অ্যালকোহলের মাত্রা বেশি থাকে। যে সব হ্যান্ড স্যানিটাইজারে ৬০ থেকে ৯৫ শতাংশ পর্যন্ত অ্যালকোহল থাকে শুধুমাত্র সেগুলিই এই পরিস্থিতিতে আমাদের হাত জীবানু মুক্ত করতে সক্ষম। বাজারে এখন প্রায় অমিল হ্যান্ড স্যানিটাইজার। শুরু হয়ে গিয়েছে কালোবাজারিও। নকল হ্যান্ড স্যানিটাইজারও বিক্রি হচ্ছে৷ সেই পরিস্থিতিতে কেন্দ্রের এই পদক্ষেপ খুবই গুরুত্বপূর্ণ৷

Related articles

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...

জেনে নিন মঙ্গলবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...