Tuesday, March 17, 2026

কলেজ-বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ে জরুরি ঘোষণা! কী বললেন শিক্ষামন্ত্রী?

Date:

Share post:

করোনা মোকাবিলায় চলছে লকডাউন। সামাজিক দূরত্ব বজায় রাখতে বন্ধ রাজ্যের কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিও। যা পরিস্থিতি তাতে একটা বছরও নষ্ট হতে পারে, এমনই আশঙ্কা করছেন পড়ুয়া ও তাঁদের অভিভাবকরা। সেই জায়গা থেকেই

শুধু চূড়ান্ত সেমেস্টার বা বর্ষ নয়, মাঝের সেমেস্টার বা বর্ষ, যার পরীক্ষা এখন হওয়ার কথা ছিল, সেই পরীক্ষাগুলিও নেওয়া হোক। প্রচলিত প্রথায় পরীক্ষা নেওয়া না গেলেও পড়ুয়াদের মান যাচাই বা মূল্যায়নের সুযোগ যেন থাকে, এমনই চাইছিলেন রাজ্যের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা। আজ, শনিবার এই পরীক্ষা নিয়েই উপাচার্যদের সঙ্গে ফের ভিডিও কনফারেন্সে বৈঠক করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

দুপুরে শিক্ষামন্ত্রীর সঙ্গে এই ভিডিও বৈঠকে ছিলেন সমস্ত বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য, শিক্ষা দফতরের সচিব মনীশ জৈন, উচ্চশিক্ষা দফতরের ভাইস-চেয়ারম্যান মমতা রায় এবং শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত সচিব। ভিডিও কনফারেন্সের পর পার্থ চট্টোপাধ্যায় বলেন, “সমস্ত বিশ্ব বিদ্যালয়ের সম্পর্কে খোঁজ খবর নিয়েছি। উপাচার্যরা পরীক্ষা নেওয়ার ব্যাপারে প্রস্তুত আছে। যেদিন কলেজ-বিশ্ব বিদ্যালয় খুলবে তার একমাসের মধ্যেই পরীক্ষা নেওয়া হবে। কী পদ্ধতিতে, কীভাবে পরীক্ষা নেওয়া হবে, তার কর্মসূচি নিয়েও আলোচনা হয়েছে।”

পাশাপাশি শিক্ষামন্ত্রী জানান, “কলেজ ও বিশ্ব বিদ্যালয়ের হোস্টেলগুলিকে স্যানিটাইজ করা হচ্ছে। ইউজিসি’র গাইড লাইন মেনেই কাজ হবে। WHO-এর অনুমোদন পাওয়া কলকাতা বিশ্ব বিদ্যালয়ের পাঠানো কিট নিয়ে আমরা ধন্যবাদ জানিয়েছি। শিক্ষকরা, অশিক্ষক কর্মচারীরা এগিয়ে এসেছেন। অফলাইন-অনলাইনের মাধ্যমে ছাত্রছাত্রীদের সঙ্গে যোগাযোগ রাখছেন সকলে। আশাকরি, লকডাউন মিটে গেলে সমস্ত কিছুই আগের মতো চলবে”।

spot_img

Related articles

Vote for Bangla, ২২৬-এর বেশি আসন পেয়ে জিতব: ২৯১ কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করে টার্গেট বাঁধলেন মমতা

সব মনীষীদের স্মরণ করে শ্রদ্ধা জানিয়ে ২০২৬-এর বিধানসভা নির্বাচনে দলের প্রার্থী তালিকা ঘোষণা তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

পায়ে হাত দিয়ে ক্ষমা চাইতে হবে পরিচালককে! কেন বললেন জিতু, টলিপাড়ায় ফের বিতর্ক

মঙ্গলের সকাল থেকে বিনোদন জগতের বিতর্কের শিরোনামে অভিনেতা জিতু কামাল (Jeetu Kamal)। শ্যুটিং সেটে দুর্ব্যবহার, চড়া পারিশ্রমিকের বায়নাক্কার...

রমজান মাসে নারকীয় কাণ্ড, হামলার ঘটনায় গর্জে উঠলেন রশিদ-নবীনরা

রমজানের সময় আফগানিস্তানের হাসপাতালে বোম আক্রমণ পাকিস্তানের। প্রায় ৪০০ জন মানুষ নিহত। দেশের মানুষের এই মর্মান্তিক পরিণতি দেখে...

অপসারিত মিনা বদলি তামিলনাড়ুতে! নন্দিনী চক্রবর্তীকে কোথায় পাঠানো হল?

বিজেপির নির্দেশে প্রশাসনিক রদবদলের সিদ্ধান্ত নিয়ে নির্বাচন কমিশনকে তীব্র কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলার স্বরাষ্ট্র...