Sunday, April 12, 2026

করোনা নিয়ে উদ্বিগ্ন কিম জং উন, চিঠি পাঠাচ্ছেন রাষ্ট্রনেতাদের

Date:

Share post:

করোনা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। তিন সপ্তাহ পর প্রকাশ্যে এসেছেন তিনি। আর তারপরই করোনা পরিস্থিতি নিয়ে একের পর এক রাষ্ট্রনেতাদের চিঠি দিচ্ছেন।

বেজিং দক্ষতার সঙ্গে করোনাভাইরাস কে নিয়ন্ত্রণ করেছে। প্রশংসা করে চিঠি লিখেন কিম। এরপর চিঠি পাঠালেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে। সূত্রের খবর, চিনের প্রেসিডেন্ট জিনপিংকে ব্যক্তিগতভাবে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন কিম। উত্তর কোরিয়ার সেন্ট্রাল নিউজ এজেন্সি সূত্রে জানা গিয়েছে, কিম জিনপিংকে অভিনন্দন জানিয়েছেন।

বিশেষজ্ঞদের মতে, কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার জন্য চিঠি লিখছেন কিম। কারণ, উত্তর কোরিয়ার অর্থনীতি মূলত নির্ভরশীল বৈদেশিক বাণিজ্যের উপর। এক্ষেত্রে চিনের উপর বেশি নির্ভরশীল কিমের দেশ। কিন্তু করোনা পরিস্থিতিতে তলানিতে বাণিজ্য। সীমান্ত বন্ধ করে দেওয়ায় বেড়েছে সমস্যা।

Related articles

বিহারে ভোট পেতে ১০ হাজার, ভোট-শেষে ফেরতের নোটিশ! অভিযোগে শিলমোহর অভিষেকের

২০২৬ নির্বাচনের আগে বাংলায় এসে বিজেপির নেতারা ভুরি ভুরি প্রতিশ্রুতি রোজ রোজ দিচ্ছেন। আর তার পাল্টা বাংলার শাসকদল...

কিংবদন্তি আশা ভোঁসলের প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

৯২ বছর বয়সে প্রয়াত প্রবাদপ্রতিম সঙ্গীত শিল্পী আশা ভোঁসলে (Asha Bhosle)। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

বিদায়! পৃথিবী ছেড়ে সুরলোকে আশা, কিংবদন্তির প্রয়াণে এক যুগের অবসান

থেমে গেল 'পিয়া তু- র ঝংকার, কথা হয়েছিল আরও কিছুদিন এভাবেই সুরের সফরে গান গাওয়ার। কিন্তু আজ সব...

IPL: কঠিন সময়ে স্বস্তির খবর, ফিট সার্টিফিকেট পেলেন নাইট তারকা

টানা চার ম্যাচে জয়হীন, লিগ টেবলেও সবার নীচে, কঠিন সময়েও স্বস্তির খবর কেকেআরে(KKR)। অবশেষে ফিট সার্টিফিকেট পেলেন পাথিরানা।...