Sunday, June 14, 2026

সব চেষ্টা শেষ, মুম্বইয়ের হাসপাতালে প্রয়াত শিল্পী আশা ভোঁসলে

Date:

Share post:

সঙ্গীত জগতে নক্ষত্র পতন। ৯২ বছর বয়সে মুম্বইয়ের হাসপাতালে প্রয়াত শিল্পী আশা ভোঁসলে। হাসপাতালের তরফে ঘোষণা করার পরে শিল্পীর নাতনিও সোশ্যাল মিডিয়ায় সেই কথা জানানো হল। শনিবারই বুকের সংক্রমণে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন শিল্পী। কিন্তু হাসপাতালে রবিবারই যাবতীয় লড়াই শেষ। শিল্পীর প্রয়াণে শোকস্তব্ধ বলিউড। মহারাষ্ট্র প্রশাসনের তরফ থেকে যথাযোগ্য মর্যাদার সঙ্গে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে সোমবার।

শনিবার সন্ধ্য়ায় বুকে সংক্রমণ নিয়ে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয় শিল্পী আশা ভোঁসলেকে। এরপর চিকিৎসকদের ক্রমাগত নজরদারির মধ্যে ছিলেন তিনি। এরই মধ্যে রবিবার ভোর থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁর নাতনি জানাই ভোঁসলে তাঁর জন্য প্রার্থনা করার আবেদন জানান তাঁর অনুরাগী ও ভক্তদের। কিন্তু সব চেষ্টা বিফল করে রবিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আশা ভোঁসলে।

হাসপাতাল সূত্রে জানানো হয় রবিবার বেলা ১১টা নাগাদ হাসপাতালে প্রয়াত হন শিল্পী। তাঁর মাল্টি অর্গান ফেইলিওর হওয়ায় শেষ পর্যন্ত থামল তাঁর লড়াই। এরপরই মহারাষ্ট্র প্রশাসনের তরফ থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। তাঁর পুত্র আনন্দ ভোঁসলে ও তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করে সোমবার বিকাল ৪টে নাগাদ তাঁর শেষকৃত্য সম্পন্ন করার প্রস্তুতির কথা জানানো হয়।

ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের পাশাপাশি ভিন্ন ধারা গানে আশা ভোঁসলে ভারতীয় সঙ্গীত ও প্লেব্যাক জগতে পথ দেখিয়েছিলেন। বলিউডের পাশাপাশি দেশের একাধিক ভাষায় গান গেয়েছেন তিনি। গানের পাশাপাশি তাঁর রান্নার ভক্তের সংখ্য়াও কম ছিল না। তিন সন্তানের মধ্যে বড় ছেলে হেমন্ত ভোঁসলে ক্যানসার আক্রান্ত হয়ে অনেক আগেই মারা গিয়েছিলেন। মেয়ে বর্ষা ভোঁসলের আত্মহননের ঘটনা ভেঙে দিয়েছিল আশা ভোঁসলের মন। শেষ পর্যন্ত বছর চারেক আগে দিদি লতা মঙ্গেশকরের মৃত্যুতে গভীরভাবে শোকাহত হয়েছিলেন। এবার সেই শোক-তাপের পৃথিবীকেই বিদায় জানিয়ে না ফেরার দেশে আশা ভোঁসলে।

Related articles

দেশটা গণতান্ত্রিক না একনায়কতান্ত্রিক, স্পষ্ট করুন: ককরোচদের মঞ্চে দাবি সোনমের

দেশজুড়ে শিক্ষাব্যবস্থার বে-হাল দশা ও NEET পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবির ডাক দিয়ে সরব 'ককরোচ...

বাংলার নতুন গোয়েন্দা পরমব্রত! ওয়েব সিরিজে চমক দিতে তৈরি অভিনেতা 

বাঙালির অন্যতম প্রিয় গোয়েন্দা আইকন 'ফেলুদা'র চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। বাদ পড়েনি...

FIFA World Cup: বিশ্বকাপে ভারত যোগ, ২০ বছর নতুন ইতিহাস লিখলেন অস্ট্রেলিয়ার নিশান

ফিফা বিশ্বকাপে ভারত যোগ। চলতি বিশ্বকাপে বেশ কয়েকটি দলে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার আছে। অস্ট্রেলিয়ার জার্সিতে মাঠে নেমে ইতিহাস...

ছেলে টিকিট না পাওয়ায় ‘বিদ্রোহী’ কাকলি! সাফাই দিতে আসরে সাংসদ-পুত্র

বিধানসভা ভোটে তৃণমূলের পরাজয়ের পর লোকসভাতে বিদ্রোহ ঘোষণা করে তৃণমূল কংগ্রেসের আলাদা ব্লক তৈরিতে আগ্রহ দেখিয়েছেন কাকলি ঘোষ...