Saturday, June 13, 2026

করোনা আক্রান্তদের হাসপাতাল থেকে ছাড়ার নিয়মে ফের বদল আনল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক

Date:

Share post:

সারা দেশ জুড়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। আর এই পরিস্থিতিতে শনিবার নতুন বিজ্ঞপ্তি জারি করে করোনা আক্রান্তদের হাসপাতাল থেকে ছাড়ার নিয়মে বদল আনল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।
যে সমস্ত করোনা আক্রান্ত রোগীদের খুব সামান্য এবং উপসর্গ এখনও সেভাবে দেখা যায়নি তাঁদেরকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া যাবে। এর জন্য নয়া গাইডলাইন তৈরি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।
নতুন এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে , এই সমস্ত রোগীদের প্রত্যেকদিন শরীরের তাপমাত্রা পরীক্ষা করতে হবে। এছাড়াও অক্সিজেনের মাত্রা পরীক্ষা করে দেখতে হবে। নজরে রাখতে হবে যে পরপর তিনদিন ওই রোগীর জ্বর আসছে কি না। যদি রোগী তিন দিনেই সুস্থ হয়ে যায় এবং অক্সিজেনের মাত্রা ৯৫ শতাংশ হয় তাহলে তাঁদেরকে ‘মডারেট কেস’ হিসাবে গণ্য করা হবে।
এই রোগীদের ১০ দিন বাদে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।

নয়া গাইডলাইন অনুযায়ী এখন আর তাঁদের হাসপাতাল থেকে ছাড়ার আগে পরীক্ষা করার কোনও দরকার নেই। কিন্তু হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর ওই রোগীকে ৭দিন বাড়িতে আইসোলেশনে থাকা বাধ্যতামূলক।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল জানান, ‘রোগীর ক্লিনিক্যাল অবস্থা অংবিচার করে এই সংক্রান্ত বিস্তারিত নির্দেশাবলী প্রকাশ করেছে স্বাস্থ্য মন্ত্রক।’
অথচ এর আগে সরকারি নির্দেশেই বলা হয়েছিল যে, ল্যাবরেটরিতে পরীক্ষায় নিশ্চিত কেসগুলির ক্ষেত্রে ১৪ তম দিনে একবার এবং তার ২৪ ঘণ্টার মধ্যে আরও একবার পরীক্ষা আবশ্যিক। যদি দুই বারই রিপোর্ট নেগেটিভ আসে, তাহলেই সেই রোগীকে স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতাল থেকে ছাড়া যাবে।

Related articles

নৈহাটি জুটমিলে তালা: শ্রমিক সমস্য়ায় ময়দানে বিজেপির শ্রমিক সংগঠন!

একদিকে রাজ্যে নতুন শিল্প ও কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলে দেওয়ার বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister Suvendu Adhikari)।...

রুদ্রনীলকে ‘স্নেহের চুমু’ মুনমুনের, অভিনেতা বিধায়কের-প্রশংসায় পঞ্চমুখ সুচিত্রাকন্যা

রাজনীতি রাজনীতির জায়গায় আর সৌজন্য-স্নেহ এই অনুভূতিগুলো একেবারেই আলাদা। 'আবার হাওয়া বদল' ছবির প্রিমিয়ারে এসে ঠিক যেন এই...

বিশ্বকাপে ফাঁকা গ্যালারি ঘিরে সমালোচনা, ব্যাখ্যা দিল ফিফা 

পায়ে পায়ে মাঠের লড়াই ধীরে সোশ্যাল মিডিয়ায় যে উন্মাদনা চোখে পড়েছে তার কতটা বাস্তবে ধরা পড়ছে স্টেডিয়ামে? ফিফা...

সাহায্য চেয়েও পাননি ৩ নাবিক: হরমুজে নাগরিক মৃত্যুতে ভর্ৎসনাই ‘ভরসা’ ভারতের

বাণিজ্যিক সম্পর্ক তো দীর্ঘ কয়েক বছর ধরে শেষ। ভারতীয় নাগরিকদের নিরাপত্তাও আমেরিকার মাটিতে অনিশ্চিত। এবার হরমুজ প্রণালী নিয়েও...